Nehemiah 11:4 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এহুদা-বংশের লোকদের মধ্যে ও বিন্ইয়ামীন-বংশের লোকদের মধ্যে কতগুলো লোক জেরুশালেমে বাস করলো। এহুদা-বংশের লোকদের মধ্যে উষিয়ের পুত্র অথায়; সেই উষিয় জাকারিয়ার পুত্র, জাকারিয়া অমরিয়ের পুত্র, অমরিয় শফটিয়ের পুত্র, শফটিয় মাহলাইলের পুত্র, সে পেরসের সন্তানদের মধ্যে এক জন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়া যিহূদা ও বিন্যামীন গোষ্ঠীর কিছু লোক জেরুশালেমে বাস করত): যিহূদা বংশধরদের মধ্য থেকে: উষিয়ের ছেলে অথায়, সেই উষিয় সখরিয়ের ছেলে, সখরিয় অমরিয়ের ছেলে অমরিয় শফটিয়ের ছেলে, শফটিয় মহললেলের ছেলে, সে পেরসের বংশধরদের মধ্যে একজন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিহূদা-সন্তানগণের মধ্যে ও বিন্যামীন-সন্তানগণের মধ্যে কতকগুলি লোক যিরূশালেমে বসতি করিল। যিহূদা-সন্তানগণের মধ্যে উষিয়ের পুত্র অথায়; সেই উষিয় সখরিয়ের পুত্র, সখরিয় অমরিয়ের পুত্র, অমরিয় শফটিয়ের পুত্র, শফটিয় মহললেলের পুত্র, সে পেরসের সন্তানদের মধ্যে এক জন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিহূদা-সন্তানগণের মধ্যে ও বিন্যামীন-সন্তানগণের মধ্যে কতকগুলি লোক যিরূশালেমে বসতি করিল। যিহূদা-সন্তানগণের মধ্যে উষিয়ের পুত্র অথায়; সেই উষিয় সখরিয়ের পুত্র, সখরিয় অমরিয়ের পুত্র, অমরিয় শফটিয়ের পুত্র, শফটিয় মহললেলের পুত্র, সে পেরসের সন্তানদের মধ্যে একজন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অপর পক্ষে যিহুদীয়া এবং বিন্যামীন উভয় স্থানের লোকেরা জেরুশালেমে বাস কর। উষিয়ের পুত্র অথায়, উষিয় সখরিয়ের পুত্র, সখরিয় অসরিয়ের পুত্র, অসরিয় শফটিয়ের পুত্র, শফটিয় মহলেলের পুত্র, মহলেল পেরসের সন্তানদের মধ্যে একজন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদার অন্যান্য ব্যক্তিরা ও বিন্যামীনের পরিবারের লোকজনরা জেরুশালেম শহরেই বসতি স্থাপন করল| যিহূদার উত্তরপুরুষদের মধ্যে যাঁরা জেরুশালেমে এলেন তাঁরা হলেন: উষিয়ের পুত্র অথায় (উষিয় ছিলেন সখরিয়র পুত্র; সখরিয় ছিলেন অমরিয়ের পুত্র; অমরিয় ছিলেন শফটিয়ের পুত্র; শফটিয় ছিলেন মহললেলের পুত্র; মহললেল ছিলেন পেরসের উত্তরপুরুষ|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যিহূদা ও বিন্যামীন গোষ্ঠীর কিছু লোক যিরূশালেমে বাস করল। যিহূদার বংশধরদের মধ্য থেকে উষিয়ের ছেলে অথায় সেই উষিয় সখরিয়ের ছেলে, সখরিয় অমরিয়ের ছেলে, অমরিয় শফটিয়ের ছেলে, শফটিয় মহললেলের ছেলে, সে পেরসের ছেলেদের মধ্যে একজন।