Nehemiah 12:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
লেবীয় বংশজাত পিতৃ-কুলপতিদের নাম বংশাবলি-কিতাবে ইলিয়াশীবের পুত্র যোহাননের সময় পর্যন্ত লেখা হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইলীয়াশীবের, যোয়াদার, যোহাননের ও যদ্দূয়ের সময়ে লেবীয়দের এবং যাজকদের পরিবারের প্রধানদের নামের তালিকা পারসীক দারিয়াবসের রাজত্বকালে লেখা হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইলিয়াশীবের, ষোয়াদার, যোহাননের, ও যদ্দূয়ের সময়ে লেবীয়দের পিতৃকুলপতিগণের, এবং পারসীক দারিয়াবসের রাজত্বকালে যাজকগণের নাম বংশাবলিতে লিখিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইলিয়াশীবের, যোয়াদার, যোহাননের, ও যদ্দূয়ের সময়ে লেবীয়দের পিতৃকুলপতিগণের, এবং পারসীক দারিয়াবসের রাজত্বকালে যাজকগণের নাম বংশাবলিতে লিখিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইলিয়াশীব, যোয়াদা, যোহানন, ও যদ্দূয়ের জীবনকালে লেবীয়দের এবং পুরোহিতদের বংশের প্রধানদের নাম তালিকায় লেখা হচ্ছিল, আর তা শেষ হয়েছিল পারস্যের রাজা দারিয়াবসের রাজত্বকালে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইলিয়াশীব, যোয়াদা, যোহানন, ও যদ্দূয়ের জীবনকালে লেবীয়দের এবং ইমামদের বংশের প্রধানদের নাম তালিকায় লেখা হচ্ছিল, আর তা শেষ হয়েছিল পারস্যের বাদশাহ্ দারিয়ুসের রাজত্বকালে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পারস্য সম্রাট দারাউসের রাজত্বকালে পুরোহিত পরিবারের নিম্নলিখিত প্রধানদের নাম নথিভুক্ত করা হয়েছিল: ইলিয়াশীব, যোয়াদা, যোহানন ও যদ্দূয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইলিয়াশীব, ষোয়াদার, যোহানন ও যদ্দূয়ের সময়ের লেবীয় ও যাজকদের পরিবারের নেতাদের নাম পারস্যরাজ দারিয়াবসের রাজত্বকালে নথিভুক্ত করা হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইলীয়াশীব, যোয়াদা, যোহানন, ও যদ্দূয়ের জীবনকালে লেবীয়দের এবং যাজকদের বংশের প্রধানদের নাম তালিকায় লেখা হল, আর তা শেষ হয়েছিল পারস্যের রাজা দারিয়াবসের রাজত্বকালে।