Nehemiah 12:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
লেবীয়দের প্রধান লোক হশবিয়, শেরেবিয় ও কদ্মীয়েলের পুত্র যেশূয় এবং তাদের সম্মুখস্থ ভাইয়েরা আল্লাহ্র লোক দাউদের হুকুম অনুসারে দলে দলে প্রশংসা ও প্রশংসা-গজল করতে নিযুক্ত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লেবি বংশের প্রধানদের নাম ইলীয়াশীবের ছেলে যোহাননের সময় পর্যন্ত বংশাবলী পুস্তকের মধ্যে লেখা হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
লেবীর বংশজাত পিতৃকুলপতিদের নাম বংশাবলি-পুস্তকে ইলিয়াশীবের পুত্র যোহাননের সময় পর্য্যন্ত লিখিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
লেবীয় বংশজাত পিতৃকুলপতিদের নাম বংশাবলি-পুস্তকে ইলিয়াশীবের পুত্র যোহাননের সময় পর্যন্ত লিখিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লেবির বংশের প্রধানদের নাম ইলিয়াশীবের ছেলে যোহাননের সময় পর্যন্ত বংশাবলি নামে বইয়ের মধ্যে লেখা হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লেবির বংশের প্রধানদের নাম ইলিয়াশীবের ছেলে যোহাননের সময় পর্যন্ত খান্দাননামা নামে কিতাবের মধ্যে লেখা হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইলিয়াশীবের পুত্র যোহাননের সময় পর্যন্ত লেবীর বংশধরদের পরিবারের প্রধানদের নাম ইতিবৃত্তের পুস্তকে নথিভুক্ত করা হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইলিয়াশীবের পুত্র যোহাননের সময় পর্যন্ত লেবীয় উত্তরপুরুষদের পরিবার প্রধানের নাম ইতিহাস বইয়ে লেখা আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লেবির বংশের প্রধানদের নাম ইলীয়াশীবের ছেলে যোহাননের দিন পর্যন্ত বংশাবলি নামে বইয়ের মধ্যে লেখা হয়েছিল।