Nehemiah 12:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর জেরুশালেমের প্রাচীর প্রতিষ্ঠা উপলক্ষে লোকেরা লেবীয়দের সকল স্থানে গিয়ে জেরুশালেমে আনবার জন্য তাদের খোঁজ করলো, যেন করতাল, নেবল ও বীণাবাদ্য পুরঃসর স্তব ও গান করে আনন্দ সহকারে প্রতিষ্ঠা করা হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা যোষাদকের ছেলে যেশূয় ও তার ছেলে যোয়াকীমের সময় ও শাসনকর্তা নহিমিয়ের এবং বিধানের অধ্যাপক ও যাজক ইষ্রার সময়ে পরিচর্যা করত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহারা যোষাদকের সন্তান যেশূয়ের পুত্র যোয়াকীমের সময়ে এবং দেশাধ্যক্ষ নহিমিয়ের ও অধ্যাপক ইষ্রা যাজকের সময়ে ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহারা যোষাদকের সন্তান যেশূয়ের পুত্র যোয়াকীমের সময়ে এবং দেশাধ্যক্ষ নহিমিয়ের ও অধ্যাপক ইষ্রা যাজকের সময়ে ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যেশূয়ের ছেলে, অর্থাৎ যোষাদকের নাতি যোয়াকীম ও শাসনকর্তা নহিমিয় এবং পুরোহিত ও ধর্ম-শিক্ষক ইষ্রার সময়ে এরা পাহারা দিত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসার ছেলে, অর্থাৎ যোষাদকের নাতি যোয়াকীম ও শাসনকর্তা নহিমিয়া এবং ইমাম ও আলেম উযায়েরের সময়ে এরা পাহারা দিত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা যোষাদকের পুত্র যেশূয়, যেশূয়ের পুত্র যোয়াকীমের সময়ে, শাসনকর্তা নহিমিয়ের সময়ে এবং পুরোহিত ইষ্রার সময়ে সেবার কাজ করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যেশূয়র পুত্র ও যোসাদকের পৌত্র যোয়াকীমের সময় এই সমস্ত দ্বাররক্ষীরা কাজ করেছে| নহিমিয়ের শাসনকালে এবং যাজক শিক্ষক ইষ্রার সময়ে এরা কাজে বহাল ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এরা যোষাদকের ছেলে যেশূয়ের ছেলে যোয়াকীমের দিনের এবং শাসনকর্ত্তা নহিমিয়ের ও যাজক ইষ্রার দিনের ছিল।