Nehemiah 12:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর গায়কদের সন্তানেরা জেরুশালেমের চারদিকের অঞ্চল থেকে ও নটোফাতীয়দের সকল গ্রাম থেকে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জেরুশালেমের প্রাচীর উৎসর্গ করার উপলক্ষে লেবীয়েরা যেখানে বাস করত সেখান থেকে তাদের জেরুশালেমে আনা হল যেন তারা করতাল, বীণা ও সুরবাহার বাজিয়ে আনন্দের সঙ্গে উৎসর্গের জন্য গান গেয়ে ধন্যবাদ দিতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিরূশালেমের প্রাচীর প্রতিষ্ঠা উপলক্ষে লোকেরা লেবীয়দের সকল স্থানে [গিয়া] যিরূশালেমে আনিবার জন্য তাহাদের অন্বেষণ করিল, যেন করতাল, নেবল ও বীণাবাদ্য পুরঃসর স্তব ও গান করিয়া আনন্দ সহকারে প্রতিষ্ঠা করা হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিরূশালেমের প্রাচীর প্রতিষ্ঠা উপলক্ষে লোকেরা লেবীয়দের সকল স্থানে [গিয়া] যিরূশালেমে আনিবার জন্য তাহাদের অন্বেষণ করিল, যেন করতাল, নেবল ও বীণাবাদ্য সহকারে স্তব ও গান করিয়া আনন্দ সহকারে প্রতিষ্ঠা করা হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিরূশালেমের দেয়াল ঈশ্বরের উদ্দেশে উৎসর্গের অনুষ্ঠানের সময়ে লেবীয়েরা যেখানে বাস করত সেখান থেকে তাদের যিরূশালেমে আনা হল যাতে তারা করতাল, বীণা, ও সুরবাহার বাজিয়ে ও ধন্যবাদের গান গেয়ে আনন্দের সংগে সেই অনুষ্ঠান পালন করতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জেরুজালেমের দেয়াল আল্লাহ্র উদ্দেশে উৎসর্গের অনুষ্ঠানের সময়ে লেবীয়রা যেখানে বাস করত সেখান থেকে তাদের জেরুজালেমে আনা হল যাতে তারা করতাল, বীণা, ও সুরবাহার বাজিয়ে ও শুকরিয়া-কাওয়ালী গেয়ে আনন্দের সংগে সেই অনুষ্ঠান পালন করতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেরুশালেমের প্রাচীর উৎসর্গ করার সময়ে ধন্যবাদের গান, করতাল, বীণা ও অন্যান্য বাদ্যযন্ত্রের সঙ্গীতসহ আনন্দের সঙ্গে উৎসর্গের অনুষ্ঠান পালন করার জন্য অনুসন্ধান করে লেবীয়দের জেরুশালেমে নিয়ে আসা হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতঃপর লোকরা জেরুশালেমের দেওয়ালটি উৎসর্গ করল| লেবীয়রা যেখানে থাকতেন সেখান থেকে দেওয়াল উৎসর্গ অনুষ্ঠানে যোগ দিতে জেরুশালেমে এলেন| তাঁরা ঈশ্বরের প্রশংসাগান করতে ও তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করতে এসেছিলেন| তাঁরা এসে খোল, করতাল এবং বীণা প্রভৃতি বাদ্যযন্ত্র বাজালেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিরূশালেমের দেওয়াল প্রতিষ্ঠা উপলক্ষে লেবীয়েরা যেখানে বাস করত সেখান থেকে তাদের যিরূশালেমে আনা হল যাতে তারা করতাল, বীণা, ও সুরবাহার বাজিয়ে ও ধন্যবাদের গান গেয়ে আনন্দের সঙ্গে সেই অনুষ্ঠান পালন করতে পারে।