Nehemiah 12:29 — Compare Translations

6 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইমামেরা ও লেবীয়েরা নিজেরা পাক-পবিত্র হল এবং তারা লোকদেরকে ও সমস্ত দ্বার ও প্রাচীর পাক-পবিত্র করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বেথ-গিল্‌গল, গেবা ও অস্‌মাবৎ এলাকা থেকেও গায়কদের এনে জড়ো করা হল, কেননা এরা জেরুশালেমের চারপাশে এসব জায়গায় নিজেদের গ্রাম স্থাপন করেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং বৈৎ-গিল্‌গল হইতে এবং গেবার ও অস্মাবতের ক্ষেত্র হইতে একত্র হইল, কেননা গায়কেরা যিরূশালেমের চারিদিকে আপনাদের জন্য গ্রাম পত্তন করিয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং বৈৎ-গিল্‌গল হইতে এবং গেবার ও অস্মাবতের ক্ষেত্র হইতে একত্র হইল, কেননা গায়কেরা যিরূশালেমের চারিদিকে আপনাদের জন্য গ্রাম পত্তন করিয়াছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বেথগিলগল, গেবা আর অস্মাবৎ থেকে গায়কদের আনা হয়েছিল, গায়করা জেরুশালেমের চারিদিকে নিজেদের জন্য গ্রাম গড়ে তুলেছিল।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বৈৎ-গিল্‌গল থেকে এবং গেবা ও অস্মাবত এলাকা থেকে গায়কদেরও এনে জড়ো করা হল। কারণ লেবীয় গায়কেরা যিরূশালেমের চারপাশের এই সব জায়গায় নিজেদের জন্য গ্রাম স্থাপন করেছিল।