Nehemiah 12:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আমি এহুদার নেতাদেরকে প্রাচীরের উপরে আনলাম এবং প্রশংসা-গজলকারী দুই মহা সংকীর্তন-দল নির্ধারণ করলাম; তার এক দল) প্রাচীরের উপর দিয়ে দক্ষিণ পাশে সার-দ্বারের দিকে গেল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাজকেরা ও লেবীয়েরা নিজেরা শুচি হয়ে লোকদের, দ্বারসকল ও প্রাচীর শুচি করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাজকেরা ও লেবীয়েরা আপনারা শুচি হইল, এবং তাহারা লোকদিগকে ও দ্বার সকল ও প্রাচীর শুচি করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাজকেরা ও লেবীয়েরা আপনারা শুচি হইল, এবং তাহারা লোকদিগকে ও দ্বার সকল ও প্রাচীর শুচি করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরোহিত ও লেবীয়েরা নিজেদের শুচি করলেন এবং লোকদেরও শুচি করলেন; পরে ফটকগুলো ও দেয়াল শুচি করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইমাম ও লেবীয়রা নিজেদের পাক-সাফ করলেন এবং লোকদেরও পাক-সাফ করলেন; পরে দরজাগুলো ও দেয়াল পাক-সাফ করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিতেরা এবং লেবীয়েরা আনুষ্ঠানিক ভাবে নিজেদের শুচি করলেন তারপর তাঁরা জনসাধারণকে, দ্বারগুলিকে এবং প্রাচীরটিকে শুদ্ধ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজকগণ ও লেবীয়রা প্রথমে আনুষ্ঠানিকভাবে নিজেদের শুদ্ধ করলেন, তারপর লোকরা, ফটকসমূহ ও জেরুশালেমের প্রাচীরটিকে আনুষ্ঠানিকভাবে শুদ্ধ করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাজক ও লেবীয়েরা নিজেদের শুচি করলেন এবং লোকদেরও শুচি করলেন; পরে দরজাগুলো ও দেওয়াল শুচি করলেন।