Nehemiah 12:31 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের পিছনে হোশিয়য় ও এহুদার কর্মকর্তাদের অর্ধেক,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে আমি যিহূদার কর্মকর্তাদের প্রাচীরের উপর আনলাম এবং ধন্যবাদ দেবার জন্য দুটি বড়ো গানের দল নিযুক্ত করলাম। একটি দল প্রাচীরের উপর দিয়ে ডানদিকে সারদ্বারের দিকে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আমি যিহূদার অধ্যক্ষদিগকে প্রাচীরের উপরে আনিলাম, এবং স্তবগানকারী দুই মহা সংকীর্ত্তন-দল নিরূপণ করিলাম; [তাহার এক দল] প্রাচীরের উপর দিয়া দক্ষিণ পার্শ্বে সারদ্বারের দিকে গেল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আমি যিহূদার অধ্যক্ষদিগকে প্রাচীরের উপরে আনিলাম, এবং স্তবগানকারী দুই মহা সংকীর্তন-দল নিরূপণ করিলাম; [তাহার এক দল] প্রাচীরের উপর দিয়া দক্ষিণ পার্শ্বে সার-দ্বারের দিকে গেল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর আমি যিহূদার নেতাদের সেই দেয়ালের উপরে নিয়ে গেলাম এবং ধন্যবাদ দেবার জন্য দু’টা বড় গানের দল নিযুক্ত করলাম। একটা দল দেয়ালের উপর দিয়ে ডান দিকে সার-ফটকের দিকে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর আমি এহুদার নেতাদের সেই দেয়ালের উপরে নিয়ে গেলাম এবং শুকরিয়া জানাবার জন্য দু’টা বড় কাওয়ালীর দল নিযুক্ত করলাম। একটা দল দেয়ালের উপর দিয়ে ডান দিকে সার-দরজার দিকে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি যিহুদীয়ার নেতাদের প্রাচীরের উপরে উঠতে বললাম এবং দুটি বড় গায়কদলকে ধন্যবাদ দেবার নির্দেশ দিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি যিহূদার নেতাদের দেওয়ালের ওপরে উঠে দাঁড়াতে বললাম| এছাড়াও, ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য বড় দু’টি গানের দলকে বেছে নিলাম| একটি দল ছিল দেওয়ালের ওপরে ডানদিকে ছাইগাদার ফটকের দিকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে আমি যিহূদার নেতাদেরকে দেওয়ালের উপরে নিয়ে গেলাম এবং ধন্যবাদ দেবার জন্য দুটি বড় গানের দল নিযুক্ত করলাম। একটা দল দেওয়ালের উপর দিয়ে ডান দিকে সার দরজার দিকে গেল।