Nehemiah 12:35 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ও এর ভাইয়েরা শময়িয় ও অসরেল, মিললয়, গিললয়, মায়য়, নথনেল, এহুদা ও হনানি, এরা আল্লাহ্‌র লোক দাউদের নির্ধারিত নানা বাদ্যযন্ত্র হাতে নিয়ে চললো এবং অধ্যাপক উযায়ের তাদের অগ্রভাগে চললেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়া তূরী হাতে কয়েকজন যাজক এবং আসফের বংশের সক্কূর ছেলে, মীখার ছেলে, মত্তনিয়ের ছেলে, শময়িয়র ছেলে যোনাথন, তার ছেলে সখরিয়,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তূরীর সহিত যাজক-সন্তানদের মধ্যে কতকগুলি লোক, অর্থাৎ আসফের বংশজাত সক্কুরের সন্তান, মীখায়ের সন্তান, মত্তনিয়ের সন্তান, শময়িয়ের পুত্র যে যোনাথন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তূরীর সহিত যাজক-সন্তানদের মধ্যে কয়েকজন লোক, অর্থাৎ আসফের বংশজাত সক্কুরের সন্তান, মীখায়ের সন্তান, মত্তনিয়ের সন্তান, শময়িয়ের পুত্র যে যোনাথন, তাহার পুত্র সখরিয়,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুরীসহ কিছু সংখ্যক পুরোহিত তাঁদের সঙ্গে গেলেন। আসফের পুত্র সক্কুর, তাঁর পুত্র মীখায়া, তাঁর পুত্র মত্তনিয়, তাঁর পুত্র শময়িয়, তাঁর পুত্র যোনাথন, যোনাথনের পুত্র সখরিয়
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শিঙা নিয়ে কয়েক জন যাজকও তাদের সঙ্গে গেলেন| আর গেলেন সখরিয়| (সখরিয় ছিলেন যোনাথনের পুত্র| এই যোনাথন আবার শময়িয়র পুত্র, যে কিনা মত্তনিয়ের পুত্র| আর মত্তনিয় হলেন, মীখার পুত্র, সক্কুরের পৌত্র ও আসফের পৌত্র|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এছাড়া তূরী হাতে কয়েকজন যাজকের সন্তানদের মধ্যে কতগুলি লোক, অর্থাৎ আসফের বংশধর সক্কুরের সন্তান, মীখায়ের সন্তান মত্তনিয়ের সন্তান, শময়িয়ের পুত্র যে যোনাথন তার পুত্র হলেন সখরিয়,