Nehemiah 12:36 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা ফোয়ারা-দ্বারের কাছ হয়ে সম্মুখস্থ দাউদ-নগরের সোপানে প্রাচীরের বাড়ির উপর দিয়ে পানি-দ্বার পর্যন্ত পূর্ব দিকে গমন করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং তার সহযোগীরা—শময়িয়, অসরেল, মিললয়, গিলল্য, মায়য়, নথনেল, যিহূদা ও হনানি—ঈশ্বরের লোক দাউদের কথামতো তারা বিভিন্ন রকম বাজনা নিয়ে চলল, এবং বিধানের অধ্যাপক ইষ্রা তাদের আগে আগে চলল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার পুত্র সখরিয়, ও ইহার ভ্রাতৃগণ শময়িয় ও অসরেল, মিললয়, গিললয়, মায়য়, নথনেল, যিহূদা ও হনানি, ইহারা ঈশ্বরের লোক দায়ূদের নিরূপিত নানা বাদ্যযন্ত্র হস্তে লইয়া চলিল, এবং অধ্যাপক ইষ্রা তাহাদের অগ্রে অগ্রে চলিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ও ইহার ভ্রাতৃগণ শময়িয় ও অসরেল, মিললয়, গিললয়, মায়য়, নথনেল, যিহূদা ও হনানি, ইহারা ঈশ্বরের লোক দায়ূদের নিরূপিত নানা বাদ্যযন্ত্র হস্তে লইয়া চলিল, এবং অধ্যাপক ইষ্রা তাহাদের অগ্রে অগ্রে চলিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ও তাঁর সহযোগী শময়িয়, অসরেল, মিললয়, গিললয়, মায়য়, নথনেল, যিহুদা ও হনানি ঈশ্বরভক্ত দাউদের নির্দেশ অনুযায়ী বাদ্যযন্ত্রসহ সঙ্গে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এদের মধ্যে ছিলেন আসফের ভাই শময়িয়, অসরেল, মিললয়, গিললয়, মায়য়, নথনেল, যিহূদা এবং হনানি| তাঁদের সঙ্গে ছিল ঈশ্বরের দূত দায়ুদ নির্মিত সব বাদ্যযন্ত্র| শিক্ষক ইষ্রা দেওয়াল উৎসর্গীকরণ উৎসবে যাঁরা জড়ো হয়েছিলেন তাঁদের নেতৃত্ব দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ও তার ভাই শময়িয় ও অসরেল, মিললয়, গিললয়, মায়য়, নথনেল, যিহূদা ও হনানি এরা ঈশ্বরের লোক দায়ূদের নির্ধারিত নানা বাদ্যযন্ত্র হাতে নিয়ে চলল এবং অধ্যাপক ইষ্রা তাদের আগে আগে চললেন।