Nehemiah 12:37 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর প্রশংসা-গজলকারী দ্বিতীয় দল প্রাচীরের উপর দিয়ে তাদের সঙ্গে মিলিত হতে গেল; এবং আমিও লোকদের অর্ধেককে নিয়ে তাদের পিছনে গমন করলাম। তারা তুন্দুরের উচ্চগৃহ থেকে প্রশস্ত প্রাচীর পর্যন্ত,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ফোয়ারা-দ্বারের কাছ দিয়ে যেখানে প্রাচীর উপর দিকে উঠে গেছে সেখানে তারা দাউদ-নগরে উঠবার সিঁড়ি দিয়ে দাউদের প্রাসাদের পাশ দিয়ে পূর্বদিকে জল-দ্বারে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা উনুইদ্বারের নিকট হইয়া সম্মুখস্থ দায়ূদ-নগরের সোপানে প্রাচীরের ঊর্দ্ধ-গমন স্থান দিয়া উঠিয়া দায়ূদের গৃহের উপর দিয়া জন-দ্বার পর্য্যন্ত পূর্ব্বদিকে গমন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা উনুই-দ্বারের নিকট হইয়া সম্মুখস্থ দায়ূদ-নগরের সোপানে প্রাচীরের ঊর্ধ্ব-গমন স্থান দিয়া দায়ূদের গৃহের উপর দিয়া জল-দ্বার পর্যন্ত পূর্বদিকে গমন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ফোয়ারা-ফটকের কাছে যেখানে দেয়াল উপরের দিকে উঠে গেছে সেখানে তাঁরা সোজা দায়ূদ-শহরে উঠবার সিঁড়ি দিয়ে উঠে দায়ূদের বাড়ীর পাশ দিয়ে পূর্ব দিকে জল-ফটকে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঝর্ণা-দরজার কাছে যেখানে দেয়াল উপরের দিকে উঠে গেছে সেখানে তাঁরা সোজা দাউদ-শহরে উঠবার সিঁড়ি দিয়ে উঠে দাউদের বাড়ীর পাশ দিয়ে পূর্ব দিকে পানি-দরজায় গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফোয়ারার দ্বারের কাছে তাঁরা দাউদ নগরের সিঁড়ি দিয়ে সরাসরি প্রাচীরের উপর দিকে উঠতে লাগলেন। দাউদের প্রাসাদের উপর দিয়ে পূর্বদিকে তাঁরা জলদ্বারের দিকে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁরা যখন ঝর্ণা ফটকের কাছে এলেন, তাঁরা সোজা হাঁটলেন এবং দায়ুদ নগরী পর্যন্ত সিঁড়ি দিয়ে উঠে গেলেন এবং তারপর তাঁরা জলদ্বারের দিকে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
উনুই দরজার কাছে যেখানে দেওয়াল উপরের দিকে উঠে গেছে সেখানে তাঁরা সোজা দায়ূদ শহরে উঠবার সিঁড়ি দিয়ে উঠে দায়ূদের বাড়ীর পাশ দিয়ে পূর্ব দিকে জল দরজায় গেলেন।