Nehemiah 12:38 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং আফরাহীমের দ্বার, পুরানো দ্বার, মৎস্য-দ্বার, হননেলের উচ্চগৃহ ও হম্মেয়ার উচ্চগৃহ দিয়ে মেষ-দ্বার পর্যন্ত গেল এবং রক্ষীদের দ্বারে দাঁড়ালো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দ্বিতীয় গানের দল উল্টোদিকে এগিয়ে গেল। আমি বাকি অর্ধেক লোক নিয়ে প্রাচীরের উপর দিয়ে তাদের পিছনে গেলাম, তন্দুরের দুর্গ থেকে প্রশস্ত প্রাচীর পর্যন্ত গেল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর স্তবগানকারী দ্বিতীয় দল প্রাচীরের উপর দিয়া তাহাদের সঙ্গে মিলিতে গেল; এবং আমি ও লোকদের অর্দ্ধেক তাহাদের পশ্চাতে গমন করিলাম। তাহারা তুন্দুরের দুর্গ অবধি প্রশস্ত প্রাচীর পর্য্যন্ত
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর স্তবগানকারী দ্বিতীয় দল প্রাচীরের উপর দিয়া তাহাদের সঙ্গে মিলিতে গেল; এবং আমি ও লোকদের অর্ধেক তাহাদের পশ্চাতে গমন করিলাম। তাহারা তুন্দুরের দুর্গ অবধি প্রশস্ত প্রাচীর পর্যন্ত,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দ্বিতীয় গানের দলটা উল্টা দিকে এগিয়ে গেল। আমি বাকী অর্ধেক লোক নিয়ে দেয়ালের উপর দিয়ে তাদের পিছনে পিছনে গেলাম। তারা তুন্দুর-দুর্গ পার হয়ে চওড়া দেয়াল পর্যন্ত গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দ্বিতীয় কাওয়ালীর দলটা উল্টা দিকে এগিয়ে গেল। আমি বাকী অর্ধেক লোক নিয়ে দেয়ালের উপর দিয়ে তাদের পিছনে পিছনে গেলাম। তারা তন্দুর-কেল্লা পার হয়ে চওড়া দেয়াল পর্যন্ত গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দ্বিতীয় গায়কদল বিপরীত দিকে গেল। আমি অর্ধেক সংখ্যক লোকদের সঙ্গে নিয়ে প্রাচীরের উপর দিয়ে চুল্লীর মিনার পার হয়ে প্রশস্ত প্রাচীরের দিকে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এদিকে গায়কদের অন্য দলটি বাঁদিকে রওনা হল| আমি ও বাকি অর্ধেক লোক তাদের পেছন পেছন গিয়ে দেওয়ালের চূড়োয় পৌঁছলাম| তারা তুন্দুরের দুর্গ ছাড়িয়ে চওড়া দেওয়ালের দিকে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দ্বিতীয় গানের দলটা দেয়ালের উপর দিয়ে তাদের সঙ্গে দেখা গেল এবং আমি বাকি অর্ধেক লোক নিয়ে তাদের পিছনে পিছনে গেলাম। তারা তুন্দুর দুর্গ পার হয়ে চওড়া দেওয়াল পর্যন্ত গেল।