Nehemiah 12:40 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইলীয়াকীম, মাসেয়, মিনিয়ামীন, মীখায়, ইলিয়ৈনয়, জাকারিয়া, হনানিয়, এই ইমামেরা তূরীসহ,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে দুটি গানের দল ধন্যবাদ দিয়েছিল তারা তারপর ঈশ্বরের গৃহের মধ্যে তাদের জায়গায় গিয়ে দাঁড়াল; এবং আমিও তাই করলাম। আমার সঙ্গে কর্মকর্তাদের অর্ধেক লোক ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে ঈশ্বরের গৃহে স্তবগানকারীদের ঐ দুই দল, এবং আমি ও আমার সহিত অধ্যক্ষদের অর্দ্ধেক লোক; আর ইলীয়াকীম,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে ঈশ্বরের গৃহে স্তবগানকারীদের ঐ দুই দল, এবং আমি ও আমার সহিত অধ্যক্ষদের অর্ধেক লোক;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে দু’টি গানের দল ধন্যবাদ দিয়েছিল তারা তারপর ঈশ্বরের ঘরের মধ্যে তাদের জায়গায় গিয়ে দাঁড়াল। আমিও তা-ই করলাম আর আমার সংগে রইলেন উঁচু পদের কর্মচারীদের মধ্য থেকে অর্ধেক লোক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে দু’টি কাওয়ালীর দল শুকরিয়া জানিয়েছিল তারা তারপর আল্লাহ্র ঘরের মধ্যে তাদের জায়গায় গিয়ে দাঁড়াল। আমিও তা-ই করলাম আর আমার সংগে রইলেন উঁচু পদের কর্মচারীদের মধ্য থেকে অর্ধেক লোক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মন্দিরের স্তবগানকারী দুটি গায়কদল ঈশ্বরের মন্দিরে নিজের জায়গায় গিয়ে দাঁড়াল। আমি ও অর্ধেক সংখ্যক রাজকর্মচারী
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর এই দুই গায়কের দল ঈশ্বরের মন্দিরে তাদের জন্য নির্ধারিত জায়গায় গিয়ে দাঁড়ালো, আমিও নিজের জায়গায় এসে দাঁড়ালাম| তারপর আধিকারিকদের অর্ধেক তাদের নির্দিষ্ট জায়গায় গিয়ে দাঁড়াল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে ঈশ্বরের গৃহে ধন্যবাদের গান করা লোকদের ঐ দুই দল এবং আমি ও আমার সঙ্গে অধ্যক্ষদের অর্ধেক লোক;