Nehemiah 12:42 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই দিনে লোকেরা অনেক কোরবানী করে আনন্দ করলো, কেননা আল্লাহ্‌ তাদেরকে মহানন্দে আনন্দিত করলেন এবং স্ত্রী ও বালক বালিকারাও আনন্দ করলো; তাতে অনেক দূর পর্যন্ত জেরুশালেমের আনন্দধ্বনি শোনা গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরা ছাড়াও সেখানে মাসেয়, শময়িয়, ইলিয়াসর, উষি, যিহোহানন, মল্কিয়, এলম ও এষর ছিল। গানের দলের লোকেরা যিষ্রহিয়ের নির্দেশমতো গান করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং মাসেয়, শময়িয়, ইলিয়াসর, উষি, যিহোহানন, মল্কিয়, এলম ও এষর, আমরা সকলে দাঁড়াইয়া রহিলাম; তখন গায়কেরা উচ্চৈঃস্বরে গান করিল, ও যিষ্রহিয় তাহাদের তত্ত্বাবধায়ক ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং মাসেয়, শময়িয়, ইলিয়াসর, উষি, যিহোহানন, মল্কিয়, এলম ও এষর, আমরা সকলে দাঁড়াইয়া রহিলাম; তখন গায়কেরা উচ্চৈঃস্বরে গান করিল, ও যিষ্রহিয় তাহাদের তত্ত্বাবধায়ক ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া রইলেন মাসেয়, শময়িয়, ইলিয়াসর, উষি, যিহোহানন, মল্কিয়, এলম ও এষর। গানের দলের লোকেরা যিষ্রহিয়ের নির্দেশ মত গান করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া রইলেন মাসেয়, শময়িয়, ইলিয়াসর, উষি, যিহোহানন, মল্কিয়, ইলাম ও এষর। কাওয়ালীর দলের লোকেরা যিষ্রহিয়ের নির্দেশ মত কাওয়ালী গাইল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মাসেয় শময়িয়, ইলিয়াসর, উষি, যিহোহানন, মল্কিয়, এলম ও এসর—এদেরও সঙ্গে নিয়ে গেলাম। যিস্রহিয়ের পরিচালনায় গায়কেরা সঙ্গীত পরিবেশন করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর এই সব যাজকগণও তাঁদের নির্দিষ্ট জায়গায় দাঁড়ালেন: মাসেয়, শময়িয়, ইলিয়াসর, উষি, যিহোনাথন, মল্কিয়, এলম ও এষর| অতঃপর যিষ্রহিয়র পরিচালনায় এর দুটি দল গান শুরু করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং মাসেয়, শময়িয়, ইলীয়াসর, উষি, যিহোহানন, মল্কিয়, এলম ও এষর আমরা সবাই দাঁড়িয়ে থাকলাম; তখন গায়কেরা গান করল ও যিষ্রহিয় তাদের পরিচালক ছিল।