Nehemiah 12:43 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেদিন কেউ কেউ উত্তোলনীয় উপহারের, অগ্রিমাংশের ও দশমাংশের জন্য ভাণ্ডার-কুঠরীগুলোতে, ব্যবস্থানুসারে ইমামদের ও লেবীয়দের জন্য সমস্ত নগরের ক্ষেত থেকে প্রাপ্য সমস্ত অংশ তার মধ্যে সংগ্রহ করার জন্য নিযুক্ত হল; কেননা কার্যকারী ইমাম ও লেবীয়দের জন্য এহুদার লোকেরা আনন্দিত হয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বর তাদের প্রচুর আনন্দ দান করেছেন বলে সেদিন লোকেরা বড়ো একটি উৎসর্গের অনুষ্ঠান করল ও খুব আনন্দ করল। স্ত্রীলোকেরা ও ছোটরাও আনন্দ করল। জেরুশালেমের আনন্দধ্বনি অনেক দূর পর্যন্ত শোনা গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিবস লোকেরা অনেক বলিদান করিয়া আনন্দ করিল, কেননা ঈশ্বর তাহাদিগকে মহানন্দে আনন্দিত করিলেন, এবং স্ত্রী ও বালক বালিকাগণও আনন্দ করিল; তাহাতে অনেক দূর পর্য্যন্ত যিরূশালেমের আনন্দধ্বনি শুনা গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিবসে লোকেরা অনেক বলিদান করিয়া আনন্দ করিল, কেননা ঈশ্বর তাহাদিগকে মহানন্দে আনন্দিত করিলেন, এবং স্ত্রী ও বালকবালিকাগণও আনন্দ করিল; তাহাতে অনেক দূর পর্যন্ত যিরূশালেমের আনন্দধ্বনি শুনা গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর তাদের প্রচুর আনন্দ দান করেছেন বলে সেই দিন লোকেরা বড় একটা উৎসর্গের অনুষ্ঠান করল ও খুব আনন্দ করল। তাদের স্ত্রীলোকেরা ও ছেলেমেয়েরাও আনন্দ করল। যিরূশালেমের লোকদের এই আনন্দের আওয়াজ অনেক দূর পর্যন্ত শোনা গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ তাদের প্রচুর আনন্দ দান করেছেন বলে সেই দিন লোকেরা বড় একটা কোরবানী দিল ও খুব আনন্দ করল। তাদের স্ত্রীলোকেরা ও ছেলেমেয়েরাও আনন্দ করল। জেরুজালেমের লোকদের এই আনন্দের আওয়াজ অনেক দূর পর্যন্ত শোনা গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের অনুগ্রহে তারা মহানন্দের সুযোগ পাওয়ায় সেইদিনে মহাবলিদান উৎসর্গ করল। নারীরা ও শিশুরা আনন্দে মেতে উঠেছিল এবং জেরুশালেমে এই আনন্দধ্বনি বহুদূর পর্যন্ত শোনা গিয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওই বিশেষ দিনটিকে উপলক্ষ করে যাজকরা বহু বলি উৎসর্গ করলেন| সকলেই খুশী ছিল কারণ ঈশ্বর সকলকে খুব খুশী করেছিলেন| এমন কি মেয়েদের ও তাদের বাচ্চাদেরও খুবই উত্তেজিত ও আনন্দিত দেখাচ্ছিল| বহু দূরের লোকরাও জেরুশালেম থেকে ভেসে আসা আনন্দের স্বর শুনতে পাচ্ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর তাদের প্রচুর আনন্দ দান করেছেন বলে সেই দিন লোকেরা বড় একটা উৎসর্গের অনুষ্ঠান করল ও খুব আনন্দ করল। তাদের স্ত্রীলোকেরা ও ছেলেমেয়েরাও আনন্দ করল। যিরূশালেমের লোকদের এই আনন্দের আওয়াজ অনেক দূর পর্যন্ত শোনা গেল।