Nehemiah 12:44 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা তাদের আল্লাহ্র সেবা ও পাক-পবিত্র করণের নিয়ম পালন করলো; এবং গায়কেরা ও দ্বারপালেরা দাউদ ও তাঁর পুত্র সোলায়মানের হুকুম অনুসারে কাজ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময় ভাণ্ডারের দায়িত্ব নেওয়ার জন্য লোকদের নিযুক্ত করা হল যারা সব দান, ফসলের অগ্রিমাংশ ও দশমাংশ সেখানে নিয়ে আসবে। তাদের নগরের চারিদিকের ক্ষেত্র থেকে বিধান অনুসারে যাজক ও লেবীয়দের জন্য লোকদের কাছ থেকে ফসলের অংশ নিয়ে আসার দায়িত্ব ছিল। যিহূদার লোকেরা পরিচর্যাকারী যাজক ও লেবীয়দের কাজে সন্তুষ্ট হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই দিন কেহ কেহ উত্তোলনীয় উপহারের, অগ্রিমাংশের ও দশমাংশের জন্য ভাণ্ডারার্থক কুঠরীতে কুঠরীতে, ব্যবস্থানুসারে যাজকদের ও লেবীয়দের জন্য সমস্ত নগরের ক্ষেত্র হইতে প্রাপ্য অংশ সকল তন্মধ্যে সংগ্রহ করণার্থে নিযুক্ত হইল; কেননা কার্য্যকারী যাজকদের ও লেবীয়দের জন্য যিহূদার আনন্দ জন্মিয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই দিন কেহ কেহ উত্তোলনীয় উপহারের, অগ্রিমাংশের ও দশমাংশের জন্য ভাণ্ডারার্থক কুঠরিতে কুঠরিতে, ব্যবস্থানুসারে যাজকদের ও লেবীয়দের জন্য সমস্ত নগরের ক্ষেত্র হইতে প্রাপ্য অংশ সকল তন্মধ্যে সংগ্রহ করণার্থে নিযুক্ত হইল; কেননা কার্যকারী যাজকদের ও লেবীয়দের জন্য যিহূদার আনন্দ জন্মিয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভাণ্ডার-ঘরে যে সব দান, প্রথমে তোলা ফসল ও দশমাংশ আনা হত তার তদারকির জন্য সেই সময় লোকদের নিযুক্ত করা হল। তারা গ্রামগুলোর আশেপাশের ক্ষেত থেকে আইন-কানুন অনুসারে পুরোহিত ও লেবীয়দের জন্য লোকদের কাছ থেকে ফসলের অংশ নিয়ে আসত। যিহূদার লোকেরা খুশী মনে দিত, কারণ সেবাকারী পুরোহিত ও লেবীয়দের কাজে তারা সন্তুষ্ট ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভাণ্ডার-ঘরে যে সব দান, প্রথমে তোলা ফসল ও দশমাংশ আনা হত তার তদারকির জন্য সেই সময় লোকদের নিযুক্ত করা হল। তারা গ্রামগুলোর আশেপাশের ক্ষেত থেকে শরীয়ত অনুসারে ইমাম ও লেবীয়দের জন্য লোকদের কাছ থেকে ফসলের অংশ নিয়ে আসত। এহুদার লোকেরা খুশী মনে দিত, কারণ খেদমতকারী ইমাম ও লেবীয়দের কাজে তারা সন্তুষ্ট ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গাছের প্রথম ফল এবং দশমাংশের ভাণ্ডারগুলির দায়িত্ব নেবার জন্য সেই সময়ে লোকদের নিযুক্ত করা হয়েছিল। সমস্ত যিহুদীয়াবাসী পুরোহিতদের এবং লেবীয়দের সেবার কাজে প্রসন্ন হয়েছিল, তাই শহরগুলির চারিপাশের ক্ষেত থেকে পুরোহিতদের আর লেবীয়দের প্রাপ্য অংশ সংগ্রহ করার জন্য তাদের নিয়োগ করা হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভাঁড়ার ঘরের তত্ত্বাবধানের জন্য লোক ঠিক করার পর প্রতিশ্রুতি মতো লোকরা গাছের প্রথম ফল ও উৎপন্ন শস্যের দশ ভাগের এক ভাগ জমা করল| তত্ত্বাবধায়ক সেসব ফল ও ফসল ভাঁড়ারে তুলে রাখল| ইহুদীরা সকলেই দায়িত্বাধীন যাজক ও লেবীয়দের কাজে খুবই সন্তুষ্ট হয়েছিল| তাই তারা মুক্তহস্তে ভাঁড়ারের জন্য উপহার বয়ে আনছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই দিন কেউ কেউ তোলা উপহারের, প্রথম অংশের ও দশমাংশের জন্য ভান্ডার ঘরে ঘরে, ব্যবস্থার যাজকদের ও লেবীয়দের জন্য সমস্ত শহরের মাঠ থেকে পাওয়া অংশ সব তার মধ্যে সংগ্রহ করার জন্য নিযুক্ত হল; কারণ কার্য্যকারী যাজকদের ও লেবীয়দের জন্য যিহূদার আনন্দ সৃষ্টি হয়েছিল।