Nehemiah 12:45 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা আগেকার দিনে দাউদ ও আসফের সময়ে গায়কদের প্রাচীনবর্গরা এবং আল্লাহ্‌র উদ্দেশে প্রশংসার গান ও স্তবের গান নির্ধারিত ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তাদের ঈশ্বরের পরিচর্যা ও শুচি করার কাজ করত এবং গায়কেরা ও দারোয়ানেরা দাউদের ও তার ছেলে শলোমনের আদেশ অনুসারে কাজ করত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা আপনাদের ঈশ্বরের রক্ষণীয় ও শুচিতার রক্ষণীয় রক্ষা করিল, এবং গায়কেরা ও দ্বারপালেরা দায়ূদের ও তাঁহার পুত্র শলোমনের আজ্ঞানুসারে [কর্ম্ম করিল]।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা আপনাদের ঈশ্বরের রক্ষণীয় ও শুচিতার রক্ষণীয় রক্ষা করিল, এবং গায়কেরা ও দ্বারপালেরা দায়ূদের ও তাঁহার পুত্র শলোমনের আজ্ঞানুসারে [কর্ম করিল]।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ ও তাঁর ছেলে শলোমনের আদেশ অনুসারে পুরোহিত ও লেবীয়েরা তাঁদের ঈশ্বরের সেবা-কাজ ও শুচি করবার কাজ করতেন আর গায়ক ও রক্ষীরাও তাদের নির্দিষ্ট কাজ করত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ ও তাঁর ছেলে সোলায়মানের হুকুম অনুসারে ইমাম ও লেবীয়রা তাঁদের আল্লাহ্‌র এবাদত-কাজ ও পাক-সাফ করবার কাজ করতেন আর কাওয়াল ও রক্ষীরাও তাদের নির্দিষ্ট কাজ করত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ এবং তাঁর পুত্র শলোমনের নির্দেশ অনুযায়ী গায়কেরা আর দ্বাররক্ষকেরা যেমন তাদের কর্তব্য সম্পাদন করেছিলেন, তেমনি এঁরাও তাদের ঈশ্বরের সেবার কাজ আর শুচীকরণের কাজ করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজকগণ ও লেবীয়রা তাঁদের ঈশ্বরের সেবা করছিলেন| তাঁরা লোকদের শুচি করার জন্য অনুষ্ঠান সম্পাদন করলেন| গায়ক ও দ্বাররক্ষীরাও দায়ুদ ও শলোমনের নির্দেশ পালন করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদ ও তাঁর ছেলে শলোমনের আদেশ অনুসারে যাজক ও লেবীয়েরা তাঁদের ঈশ্বরের সেবা কাজ ও শুচি করবার কাজ করতেন আর গায়ক ও রক্ষীরাও তাদের নির্দিষ্ট কাজ করত।