Nehemiah 12:47 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সরুব্বাবিলের ও নহিমিয়ের সময়ও ইস্রায়েলীরা সকলেই গায়ক ও দারোয়ানদের প্রতিদিনের অংশ দিত। আর তারা অন্যান্য লেবীয়দের পাওনা পৃথক করে রাখত এবং লেবীয়েরা হারোণের বংশধরদের জন্য তাদের পাওনা পৃথক করে রাখত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সরুব্বাবিলের সময়ে ও নহিমিয়ের সময়ে সমস্ত ইস্রায়েল গায়কদের ও দ্বারপালদের দৈনিক অংশ দিত, আর লোকেরা লেবীয়দের জন্য দ্রব্য পবিত্র করিত, আবার লেবীয়েরা হারোণ-সন্তানদের জন্য দ্রব্য পবিত্র করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সরুব্বাবিলের সময়ে ও নহিমিয়ের সময়ে সমস্ত ইস্রায়েল গায়কদের ও দ্বারপালদের দৈনিক অংশ দিত, আর লোকেরা লেবীয়দের জন্য দ্রব্য পবিত্র করিত, আবার লেবীয়েরা হারোণ-সন্তানদের জন্য দ্রব্য পবিত্র করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সরুব্বাবিল ও নহিমিয়ের সময়েও ইস্রায়েলীয়েরা সকলেই গায়ক ও রক্ষীদের প্রতিদিনের পাওনা অংশ দিত। এছাড়া তারা অন্যান্য লেবীয়দের পাওনা অংশও আলাদা করে রাখত আর লেবীয়েরা আলাদা করে রাখত হারোণের বংশধরদের পাওনা অংশ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সরুব্বাবিল ও নহিমিয়ার সময়েও বনি-ইসরাইলরা সকলেই কাওয়াল ও রক্ষীদের প্রতিদিনের পাওনা অংশ দিত। এছাড়া তারা অন্যান্য লেবীয়দের পাওনা অংশও আলাদা করে রাখত আর লেবীয়রা আলাদা করে রাখত হারুনের বংশধরদের পাওনা অংশ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইভাবে সরুব্বাবিল ও নহিমিয়ের সময়ে ইসরায়েলীরা গায়কদের এবং দ্বাররক্ষকদের প্রাপ্য দৈনিক দেয় অংশ দিত। তারা লেবীয়দের প্রাপ্য অংশ আলাদা করে রাখত এবং লেবীয়রাও হারোণের বংশধর পুরোহিতদের প্রাপ্য অংশ আলাদা করে রাখতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সরুব্বাবিল ও নহিমিয়ের রাজত্বের সময়ে, ইস্রায়েলের লোকরা দ্বাররক্ষী ও গায়কদের দৈনিক ব্যযের জন্য অর্থ সংগ্রহ করতেন| ইস্রায়েলীয়রা লেবীয়দের জন্য অর্থ সরিয়ে রাখতেন| লেবীয়রা হরোণের উত্তরপুরুষ যাজকদের জন্য সেই অর্থ রেখে দিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সরুব্বাবিল ও নহিমিয়ের দিনের ও ইস্রায়েলীয়েরা সকলেই গায়ক ও রক্ষীদের প্রতিদিনের র পাওনা অংশ দিত। এছাড়া তারা অন্যান্য লেবীয়দের অংশও পবিত্র করে রাখত আর লেবীয়েরা পবিত্র করে রাখত হারোণের বংশধরদের অংশ।