Nehemiah 12:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাদের ভাইয়েরা বক্বুকিয় ও উন্নো তাদের সম্মুখে প্রহরিকর্মে নিযুক্ত ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লেবীয়েরা হল যেশূয়, বিন্নূয়ী, কদ্মীয়েল, শেরেবিয়, যিহূদা, মত্তনিয়, এই মত্তনিয় ও তার সহযোগীরা ধন্যবাদের গানের দায়িত্বে ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আবার লেবীয়বর্গ; যেশূয়, বিন্নূয়ী, কদ্মীয়েল, শেরেবিয়, যিহূদা, মত্তনিয়; এই মত্তনিয় ও তাহার ভ্রাতৃগণ স্তবগানের অধ্যক্ষ ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আবার লেবীয়বর্গ; যেশূয়, বিন্নূয়ী, কদ্মীয়েল, শেরেবিয়, যিহূদা, মত্তনিয়; এই মত্তনিয় ও তাহার ভ্রাতৃগণ স্তবগানের অধ্যক্ষ ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লেবীয়দের মধ্যে যেশূয়, বিন্নূয়ী, কদ্মীয়েল, শেরেবিয়, যিহূদা, ও মত্তনিয়। ধন্যবাদের গানের তদারকির ভার ছিল এই মত্তনিয় ও তাঁর বংশের লোকদের উপর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লেবীয়দের মধ্যে ইউসা, বিনুয়ী, কদ্মীয়েল, শেরেবিয়, এহুদা, ও মত্তনিয়। শুকরিয়া কাওয়ালীর তদারকির ভার ছিল এই মত্তনিয় ও তাঁর বংশের লোকদের উপর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লেবীয়দের নাম: যেশূয়, বিন্নুয়ী, কদ্মীয়েল শেরেবিয়, যিহুদা এবং মত্তনিয় তাঁর সহযোগীদের সঙ্গে ধন্যবাদমূলক সঙ্গীতের ভারপ্রাপ্ত ছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লেবীয়রা হলেন: যেশূয়, বিন্নূয়ী, কদ্মীয়েল, শেরেবিয়, যিহূদা ও মত্তনিয়| এই পুরুষরা এবং মত্তনিয়র আত্মীয়রা ঈশ্বরের প্রশংসা গীতের ভারপ্রাপ্ত ছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আবার লেবীয়দের মধ্যে যেশূয়, বিন্নূয়ী, কদ্মীয়েল, শেরেবিয়, যিহূদা, ও মত্তনিয়। ধন্যবাদ গানের তদারকির ভার ছিল এই মত্তনিয় ও ভাইদের উপর।