Nehemiah 12:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যেশূয়ের পুত্র যোয়াকীম, যোয়াকীমের পুত্র ইলিয়াশীব, ইলিয়াশীবের পুত্র যোয়াদা,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেবাকাজের সময় তাদেরই সহযোগী বক্‌বুকিয় ও উন্নো তাদের মুখোমুখি দাঁড়াত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহাদের ভ্রাতৃগণ বক্‌বুকিয় ও উন্নো তাহাদের সম্মুখে প্রহরিকর্ম্মে নিযুক্ত ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহাদের ভ্রাতৃগণ বক্‌বুকিয় ও উন্নো তাহাদের সম্মুখে প্রহরিকর্মে নিযুক্ত ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেবা-কাজের সময় তাদের মুখোমুখি দাঁড়াতেন তাদেরই বংশের বক্‌বুকিয় ও উন্নো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এবাদত-কাজের সময় তাদের মুখোমুখি দাঁড়াতেন তাদেরই বংশের বক্‌বুকিয় ও উন্নো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বক্‌বুকিয় ও উন্নো তাঁদের সহযোগীদের সঙ্গে কর্তব্যকর্মেরত থাকাকালে তাঁদের বিপরীত দিকে দাঁড়াতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লেবীয়দের দুই আত্মীয় বক্বুকিয় ও উন্নো কর্তব্যে থাকার সময় একে অপরের বিপরীত মুখে দাঁড়াতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেবা কাজের দিন তাদের মুখোমুখি দাঁড়াতেন তাদেরই বংশের বক্‌বুকিয় ও উন্নো।