Nehemiah 13:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেদিন লোকদের কর্ণগোচরে মূসার কিতাব পাঠ করা হল; তার মধ্যে লেখা এই হুকুম পাওয়া গেল, অম্মোনীয় কিংবা মোয়াবীয় লোক কখনও আল্লাহ্‌র সমাজে প্রবেশ করতে পারবে না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন লোকদের কাছে মোশির পুস্তক জোরে পড়া হল আর দেখা গেল সেখানে লেখা আছে যে কোনও অম্মোনীয় অথবা মোয়াবীয় ঈশ্বরের লোকদের সমাজে প্রবেশ করতে পারবে না,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিন লোকদের কর্ণগোচরে মোশির পুস্তক পাঠ করা হইল; তন্মধ্যে লিখিত এই আজ্ঞা পাওয়া গেল, অম্মোনীয় কিম্বা মোয়াবীয় লোক কখনও ঈশ্বরের সমাজে প্রবেশ করিতে পাইবে না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিন লোকদের কর্ণগোচরে মোশির পুস্তক পাঠ করা হইল; তন্মধ্যে লিখিত এই আজ্ঞা পাওয়া গেল, অম্মোনীয় কিম্বা মোয়াবীয় লোক কখনও ঈশ্বরের সমাজে প্রবেশ করিতে পাইবে না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে যখন লোকদের কাছে মোশির বইখানা পড়া হল তখন সেখানে দেখা গেল লেখা আছে, কোন অম্মোনীয় বা মোয়াবীয় ঈশ্বরের লোকদের সমাজে কখনও যোগ দিতে পারবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে যখন লোকদের কাছে মূসার কিতাবটি তেলাওয়াত করা হল তখন সেখানে দেখা গেল লেখা আছে, কোন অম্মোনীয় বা মোয়াবীয় আল্লাহ্‌র বান্দাদের সমাজে কখনও যোগ দিতে পারবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একদিন মোশির পুস্তক সকলের সামনে উচ্চস্বরে পাঠ করা হল। সেখানে এক জায়গায় লেখা ছিল, আম্মোনী বা মোয়াবী কোন লোক কখনই ঈশ্বরের উদ্দেশে কোন সমাবেশে প্রবেশের অধিকার পাবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেদিন সবাই যাতে শুনতে পায়, সে ভাবে মোশির বিধি পুস্তকটি উচ্চস্বরে পাঠ করা হয়েছিল| প্রত্যেকে জানতে পারল যে, পুস্তকে অম্মোনীয় ও মোয়াবীয় ব্যক্তিদের ঈশ্বরের লোকদের মণ্ডলীতে যোগ দেবার অনুমতি ছিল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন লোকদের কাছে মোশির বইটি পড়া হল, তখন সেখানে দেখা গেল লেখা আছে, কোনো অম্মোনীয় বা মোয়াবীয় ঈশ্বরের লোকদের সমাজে কখনও যোগ দিতে পারবে না।