Nehemiah 13:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে আমি কর্মকর্তাদেরকে অনুযোগ করে বললাম আল্লাহ্‌র এবাদতখানা কেন পরিত্যক্ত হল? পরে ওদেরকে সংগ্রহ করে স্ব স্ব পদে স্থাপন করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাতে আমি কর্মকর্তাদের অনুযোগ করে বললাম, “ঈশ্বরের গৃহ কেন অবহেলায় আছে?” তারপর আমি তাদের ডেকে একত্র করে নিজের নিজের পদে বহাল করলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে আমি অধ্যক্ষদিগকে অনুযোগ করিয়া কহিলাম, ঈশ্বরের গৃহ কেন পরিত্যক্ত হইল? পরে উহাদিগকে সংগ্রহ করিয়া স্ব স্ব পদে স্থাপন করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে আমি অধ্যক্ষদিগকে অনুযোগ করিয়া কহিলাম, ঈশ্বরের গৃহ কেন পরিত্যক্ত হইল? পরে উহাদিগকে সংগ্রহ করিয়া স্ব স্ব পদে স্থাপন করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে আমি উঁচু পদের কর্মচারীদের বকুনি দিয়ে জিজ্ঞাসা করলাম, “ঈশ্বরের ঘরের কাজের জন্য যা দরকার তা দিতে কেন অবহেলা করা হয়েছে?” তারপর আমি সেই সব লেবীয়দের ডেকে একত্র করে তাদের নিজের নিজের পদে বহাল করলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে আমি উঁচু পদের কর্মচারীদের বকুনি দিয়ে জিজ্ঞাসা করলাম, “আল্লাহ্‌র ঘরের কাজের জন্য যা দরকার তা দিতে কেন অবহেলা করা হয়েছে?” তারপর আমি সেই সব লেবীয়দের ডেকে একত্র করে তাদের নিজের নিজের পদে বহাল করলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই আমি অধ্যক্ষদের তিরস্কার করে বললাম, কেন ঈশ্বরের মন্দিরের অনাদর করা হয়েছে? তারপর আমি ঐ লেবীয় ও গায়কদলকে ডেকে এনে তাঁদের নিজের নিজের পদে আবার নিযুক্ত করলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি দায়িত্বাধীন ব্যক্তিদের ডেকে জিজ্ঞেস করলাম, “তোমরা কেন ঈশ্বরের মন্দিরের ঠিকমতো দেখাশোনা করো নি?” এরপর আমি সব লেবীয়দের একত্র করলাম এবং তাদের নিজেদের জায়গায় ও মন্দিরের কাজে ফিরে যেতে আদেশ দিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এতে আমি উঁচু পদের কর্মচারীদের তিরস্কার করে বললাম, “ঈশ্বরের গৃহকে কেন অবহেলা করা হয়েছে?” তারপর আমি সেই সব লেবীয়দের ডেকে একত্র করে তাদের নিজের নিজের পদে বহাল করলাম।