Nehemiah 13:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সমস্ত এহুদা শস্যের, আঙ্গুর-রস ও তেলের দশ ভাগের এক ভাগ ভাণ্ডারে আনতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদার সমস্ত লোক তাদের শস্যের, নতুন দ্রাক্ষারস ও জলপাই তেলের দশমাংশ ভাণ্ডারে আনল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সমস্ত যিহূদা শস্যের, দ্রাক্ষারসের ও তৈলের দশমাংশ ভাণ্ডারে আনিতে লাগিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সমস্ত যিহূদা শস্যের, দ্রাক্ষারসের ও তৈলের দশমাংশ ভাণ্ডারে আনিতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর যিহূদার সব লোক তাদের শস্যের, নতুন আংগুর-রসের ও তেলের দশমাংশ ভাণ্ডার-ঘরে নিয়ে আসল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর এহুদার সব লোক তাদের শস্যের, নতুন আংগুর-রসের ও তেলের দশমাংশ ভাণ্ডার-ঘরে নিয়ে আসল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমস্ত যিহুদীয়াবাসী শস্য, নূতন সুরা ও তেলের দশভাগের এক ভাগ মন্দিরের ভাণ্ডারে দেবার জন্য আবার আনতে শুরু করল
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যিহূদার সকলে প্রতিশ্রুতি অনুযায়ী নিজেদের শস্য, দ্রাক্ষারস ও তেলের এক দশমাংশ মন্দিরে নিয়ে এলো এবং সেগুলি ভাঁড়ার ঘরে জড়ো করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর যিহূদার সব লোক তাদের শস্যের, নতুন আঙ্গুর রসের ও তেলের দশমাংশ ভান্ডার ঘরে নিয়ে আসল।