Nehemiah 13:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে আমার আল্লাহ্‌, এই বিষয়ে আমাকে স্মরণ কর; আমি আমার আল্লাহ্‌র গৃহের জন্য ও তাঁর সেবার জন্য যেসব সাধু কাজ করেছি, তা মুছে দিও না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে আমার ঈশ্বর, এসব কাজের জন্য আমাকে মনে রেখো, আমি আমার ঈশ্বরের গৃহের জন্য ও তার পরিচর্যা কাজের জন্য বিশ্বস্তভাবে যা করেছি তা মুছে ফেলে দিয়ো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে আমার ঈশ্বর, এ বিষয়ে আমাকে স্মরণ কর; আমি আপন ঈশ্বরের গৃহের জন্য ও তৎসংক্রান্ত ক্রিয়াপদ্ধতির জন্য যে সকল সাধু কার্য্য করিয়াছি, তাহা লুপ্ত করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে আমার ঈশ্বর, এই বিষয়ে আমাকে স্মরণ কর; আমি আপন ঈশ্বরের গৃহের জন্য ও তৎসংক্রান্ত ক্রিয়াপদ্ধতির জন্য যে সকল সাধু কার্য করিয়াছি, তাহা লুপ্ত করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে আমার ঈশ্বর, এই সব কাজের জন্য আমাকে মনে রেখো। আমার ঈশ্বরের ঘর ও সেই ঘরের সেবা-কাজের জন্য আমি বিশ্বস্তভাবে যা করেছি তা মুছে ফেলে দিয়ো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আমার আল্লাহ্‌, এই সব কাজের জন্য আমাকে মনে রেখো। আমার আল্লাহ্‌র ঘর ও সেই ঘরের এবাদত-কাজের জন্য আমি বিশ্বস্তভাবে যা করেছি তা মুছে ফেলে দিয়ো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে আমার ঈশ্বর, তোমার গৃহ ও তার পরিচর্যার জন্য বিশ্বস্তভাবে আমি যা করেছি, সেগুলি ভুলে যেও না, তার জন্য আমাকে স্মরণে রেখ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে ঈশ্বর, এই সমস্ত কাজের জন্য তুমি আমাকে মনে রেখো| আমার ঈশ্বরের মন্দির ও তাঁর কাজ পরিচালনার জন্য আমি ভক্তিভরে যা করেছি তা যেন তুমি ভুলে যেও না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে আমার ঈশ্বর, এই সব কাজের জন্য আমাকে মনে রেখো। আমার ঈশ্বরের গৃহ ও সেই গৃহের সেবা কাজের জন্য আমি বিশ্বস্তভাবে যা করেছি তা মুছে ফেলে দিয়ো না।