Nehemiah 13:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর টায়ারের কতগুলো লোক নগরে বাস করতো, তারা মাছ ও সমস্ত রকম বিক্রয়ের দ্রব্য এনে বিশ্রামবারে এহুদা-বংশের লোকদের কাছে ও জেরুশালেমে বিক্রি করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জেরুশালেমে বাসকারী সোরের লোকেরা মাছ আর অন্যান্য জিনিস এনে বিশ্রামবারে জেরুশালেমে যিহূদার লোকদের কাছে বিক্রি করছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সোরের কতকগুলি লোক নগরে বাস করিত, তাহারা মৎস্য ও সর্ব্বপ্রকার বিক্রেয় দ্রব্য আনিয়া বিশ্রামবারে যিহূদা-সন্তানদের কাছে ও যিরূশালেমে বিক্রয় করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সোরের কতকগুলি লোক নগরে বাস করিত, তাহারা মৎস্য ও সর্বপ্রকার বিক্রেয় দ্রব্য আনিয়া বিশ্রামবারে যিহূদা-সন্তানদের কাছে ও যিরূশালেমে বিক্রয় করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিরূশালেমে বাসকারী সোরের লোকেরা মাছ আর বিক্রি করবার অন্যান্য সব জিনিস এনে বিশ্রামবারে যিরূশালেমে যিহূদার লোকদের কাছে বিক্রি করছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জেরুজালেমে বাসকারী টায়ারের লোকেরা মাছ আর বিক্রি করবার অন্যান্য সব জিনিস এনে বিশ্রামবারে জেরুজালেমে এহুদার লোকদের কাছে বিক্রি করছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সোরের অধিবাসীরা যারা জেরুশালেমে বাস করছিল তারা মাছ আর অন্যান্য বাণিজ্য দ্রব্য আনছিল এবং যিহুদীয়ার লোকদের কাছে সেগুলি বিশ্রামবারে বিক্রী করছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জেরুশালেমে, সোর শহরের কিছু লোক বাস করতো| তারা মাছ ও অন্যান্য অনেক জিনিসপত্র বিশ্রামের দিন জেরুশালেমে নিয়ে এসে বিক্রি করত, আর ইহুদীরাও সেই সব জিনিসপত্র কিনত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিরূশালেমে বাসকারী সোরের লোকেরা মাছ আর বিক্রি করবার অন্যান্য সব জিনিস এনে বিশ্রামবারে যিরূশালেমে যিহূদার লোকদের কাছে বিক্রি করছিল।