Nehemiah 13:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আমি এহুদার প্রধান লোকদেরকে অনুযোগ করে বললাম তোমরা বিশ্রামবার নাপাক করে এই কি কুকাজ করছো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি যিহূদার গণ্যমান্য লোকদের তিরস্কার করে বললাম, “তোমরা এ কেমন মন্দ কাজ করছ, বিশ্রামবারকে অপবিত্র করছ?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন আমি যিহূদার প্রধান লোকদিগকে অনুযোগ করিয়া কহিলাম, তোমরা বিশ্রামবার অপবিত্র কর, এ কি কুকার্য্য করিতেছ?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন আমি যিহূদার প্রধান লোকদিগকে অনুযোগ করিয়া কহিলাম, তোমরা বিশ্রামবার অপবিত্র করিয়া এ কি কুকার্য করিতেছ?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তখন যিহূদার গণ্যমান্য লোকদের বকুনি দিয়ে বললাম, “আপনারা এ কি করছেন? আপনারা তো এই অন্যায় কাজ করে বিশ্রামবারের পবিত্রতা নষ্ট করছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তখন এহুদার গণ্যমান্য লোকদের বকুনি দিয়ে বললাম, “আপনারা এ কি করছেন? আপনারা তো এই অন্যায় কাজ করে বিশ্রামবারের পবিত্রতা নষ্ট করছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি যিহুদীয়ার সম্ভ্রান্ত ব্যক্তিদের তিরস্কার করে বললাম, এ কি দুষ্কর্ম তোমরা করছ, বিশ্রামদিনকে অপবিত্র করছ?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি যিহূদার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে ডেকে বললাম, তারা ঠিক মতো কাজ করছে না| “তোমরা অত্যন্ত খারাপ কাজ করছো| বিশ্রামের দিনটিকেও তোমরা অন্যান্য যে কোন সাধারণ দিনের পর্যাযে নিয়ে যাচ্ছো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তখন যিহূদার গণ্যমান্য লোকদের তিরস্কার করে বললাম, “তোমার বিশ্রামবার অপবিত্র করছ, এ কি খারাপ কাজ করছ?।