Nehemiah 13:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমাদের পূর্বপুরুষেরা কি সেই একই কাজ করতো না? আর সেজন্য আমাদের আল্লাহ্‌ কি আমাদের উপরে ও এই নগরের উপরে এসব অমঙ্গল ঘটান নি? আবার তোমরাও বিশ্রামবার নাপাক করে ইসরাইলের উপরে আরও ক্রোধ বর্তাচ্ছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের পূর্বপুরুষেরা কি সেই একই কাজ করেননি, যার দরুন আমাদের ঈশ্বর আমাদের উপর ও এই নগরের উপর এসব সর্বনাশ ঘটিয়েছেন? এখন তোমরা বিশ্রামবারের পবিত্রতা নষ্ট করে ইস্রায়েলীদের উপর ঈশ্বরের আরও ক্রোধ বাড়িয়ে তুলছ।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমাদের পিতৃপুরুষেরা কি সেইরূপ করিত না? আর তন্নিমিত্ত আমাদের ঈশ্বর কি আমাদের উপরে ও এই নগরের উপরে এই সকল অমঙ্গল ঘটান নাই? আবার তোমরাও বিশ্রামবার অপবিত্র করিয়া ইস্রায়েলের উপরে আরও ক্রোধ বর্ত্তাইতেছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমাদের পিতৃপুরুষেরা কি সেইরূপ করিত না? আর তন্নিমিত্ত আমাদের ঈশ্বর কি আমাদের উপরে ও এই নগরের উপরে এই সকল অমঙ্গল ঘটান নাই? আবার তোমরাও বিশ্রামবার অপবিত্র করিয়া ইস্রায়েলের উপরে আরও ক্রোধ বর্তাইতেছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনাদের পূর্বপুরুষেরা কি সেই একই কাজ করেন নি, যার দরুন আমাদের ঈশ্বর আমাদের উপর ও এই শহরের উপর এই সব সর্বনাশ ঘটিয়েছেন? আর এখন আপনারা বিশ্রামবারের পবিত্রতা নষ্ট করে ইস্রায়েলীয়দের উপর ঈশ্বরের আরও অসন্তোষ বাড়িয়ে তুলছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনাদের পূর্বপুরুষেরা কি সেই একই কাজ করেন নি, যার দরুন আমাদের আল্লাহ্‌ আমাদের উপর ও এই শহরের উপর এই সব সর্বনাশ ঘটিয়েছেন? আর এখন আপনারা বিশ্রামবারের পবিত্রতা নষ্ট করে বনি-ইসরাইলদের উপর আল্লাহ্‌র আরও রাগ বাড়িয়ে তুলছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের পিতৃপুরুষেরা কি একই কাজ করেননি যার দরুণ আমাদের ঈশ্বর আমাদের উপর ও আমাদের নগরের উপর এই দুর্দশা এনেছেন? এখন তোমরা বিশ্রামদিনের পবিত্রতা নষ্ট করে ইসরায়েলের বিরুদ্ধে ঈশ্বরের আরও বেশী ক্রোধের উদ্রেক করছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা অবগত আছো যে, আমাদের পূর্বপুরুষরাও ঠিক একই ভুল করেছিল, এবং তার জন্য ঈশ্বর আমাদের ও এই শহরকে দুর্যোগ ও বিপত্তির মুখে ঠেলে দিয়েছিলেন| এখন, তোমরা বিশ্রামের দিনটাকে সাধারণ দিনের মতো ব্যবহার করে ইস্রায়েলের ওপর আরও ক্রোধ নিয়ে আসছ|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের পূর্বপুরুষেরা কি সেই একই কাজ করত না? যার দরুন আমাদের ঈশ্বর আমাদের উপর ও এই শহরের উপর এই সব সর্বনাশ করেননি? আর এখন তোমরা বিশ্রামবারের পবিত্রতা নষ্ট করে ইস্রায়েলীয়দের উপর ঈশ্বরের আরও অসন্তোষ বাড়িয়ে তুলছ।”