Nehemiah 13:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আমি তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে তাদেরকে বললাম তোমরা কেন প্রাচীরের সম্মুখে রাত যাপন কর? যদি আবার এমন কর, তবে আমি তোমাদের উপরে হাত উঠাবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু আমি তাদের সতর্ক করে বললাম, “তোমরা প্রাচীরের সামনে কেন রাত কাটাচ্ছ? তোমরা যদি আবার এই কাজ করো তবে আমি তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।” সেই থেকে তারা আর বিশ্রামবারে আসত না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন আমি তাহাদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়া তাহাদিগকে কহিলাম, তোমরা কেন প্রাচীরের সম্মুখে রাত্রি যাপন কর? যদি আবার এমন কর, তবে আমি তোমাদের উপরে হাত বাড়াইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন আমি তাহাদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়া তাহাদিগকে কহিলাম, তোমরা কেন প্রাচীরের সম্মুখে রাত্রি যাপন কর? যদি আবার এমন কর, তবে আমি তোমাদের উপরে হাত উঠাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আমি তাদের সাবধান করে দিয়ে বললাম, “তোমরা দেয়ালের কাছে কেন রাত কাটাচ্ছ? তোমরা যদি আবার এই কাজ কর তবে আমি তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।” সেই থেকে তারা আর বিশ্রামবারে আসত না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আমি তাদের সাবধান করে দিয়ে বললাম, “তোমরা দেয়ালের কাছে কেন রাত কাটা"ছ? তোমরা যদি আবার এই কাজ কর তবে আমি তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।” সেই থেকে তারা আর বিশ্রামবারে আসত না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু আমি তাদের সাবধান করে দিয়ে বললাম, প্রাচীরের পাশে তোমরা কেন রাত কাটাও? যদি তোমরা আবার এমন কর তাহলে আমি তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। তখন থেকে তারা আর বিশ্রামবারে জেরুশালেমে আসেনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তাদের সতর্ক করে দিয়ে বলেছিলাম যে, তারা যদি জেরুশালেমের দেওয়ালের বাইরে রাত্রিবাস করে তাদের গ্রেপ্তার করা হবে| তারপর থেকে তারা আর কখনও বিশ্রামের দিনে তাদের জিনিসপত্র বিক্রি করতে আসেনি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমি তাদের সাক্ষ্য দিয়ে বললাম, “তোমরা দেওয়ালের কাছে কেন রাত কাটাচ্ছ? তোমরা যদি আবার এই কাজ কর তবে আমি তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।”