Nehemiah 13:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময় থেকে তারা বিশ্রামবারে আর এল না। পরে বিশ্রামবার পবিত্র করার জন্য আমি লেবীয়দেরকে পাক-পবিত্র হতে এবং সমস্ত দ্বার রক্ষা করার জন্য আসতে হুকুম করলাম। হে আমার আল্লাহ্‌, এই বিষয়েও আমাকে স্মরণ কর এবং তোমার অটল মহব্বতের মাহাত্ম্য অনুসারে আমার প্রতি করুণা কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর আমি লেবীয়দের আদেশ দিলাম যেন তারা নিজেদের শুচি করে এবং বিশ্রামবার পবিত্র রাখবার জন্য দ্বারগুলি পাহারা দেয়। হে আমার ঈশ্বর, এর জন্যও তুমি আমাকে মনে রেখো এবং তোমার মহান ভালোবাসাতে আমার প্রতি করুণা কোরো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তদবধি তাহারা বিশ্রামবারে আর আসিল না। পরে বিশ্রামবার পবিত্র করিবার জন্য আমি লেবীয়দিগকে শুচি হইতে ও দ্বার সকল রক্ষা করণার্থে আসিতে আজ্ঞা করিলাম। হে আমার ঈশ্বর, এই বিষয়েও আমাকে স্মরণ কর, এবং আপনার দয়ার মহত্ত্বানুসারে আমার প্রতি করুণা কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তদবধি তাহারা বিশ্রামবারে আর আসিল না। পরে বিশ্রামবার পবিত্র করিবার জন্য আমি লেবীয়দিগকে শুচি হইতে ও দ্বার সকল রক্ষা করণার্থে আসিতে আজ্ঞা করিলাম। হে আমার ঈশ্বর, এই বিষয়েও আমাকে স্মরণ কর, এবং তোমার দয়ার মহাত্মনুসারে আমার প্রতি করুণা কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর আমি লেবীয়দের আদেশ দিলাম যেন তারা নিজেদের শুচি করে এবং বিশ্রামবার পবিত্র রাখবার জন্য গিয়ে ফটকগুলো পাহারা দেয়। হে আমার ঈশ্বর, এর জন্যও তুমি আমাকে মনে রেখো এবং তোমার অটল ভালবাসা অনুসারে আমাকে দয়া কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর আমি লেবীয়দের হুকুম দিলাম যেন তারা নিজেদের পাক-সাফ করে এবং বিশ্রামবার পবিত্র রাখবার জন্য গিয়ে দরজাগুলো পাহারা দেয়। হে আমার আল্লাহ্‌, এর জন্যও তুমি আমাকে মনে রেখো এবং তোমার অটল মহব্বত অনুসারে আমাকে রহমত দান কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর আমি লেবীয়দের নিজেদের শোধন করতে আদেশ দিলাম আর বিশ্রামবারের পবিত্রতা রক্ষার জন্য তাদের দ্বারগুলি পাহারা দিতে বললাম। এর জন্যও, হে আমার ঈশ্বর আমাকে স্মরণে রেখ, তোমার মহাপ্রেমে আমার প্রতি কৃপা কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর আমি লেবীয়দের নিজেদের শুচি হতে আদেশ দিলাম| তারপর, তাদের ফটকগুলিতে মোতায়েন করা হল, যাতে কেউ বিশ্রামের দিনের পবিত্রতা নষ্ট না করতে পারে| হে ঈশ্বর, দয়া করে এসব কাজগুলি স্মরণে রেখো এবং আমার প্রতি তোমার মহতী করুণা দেখিও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই থেকে তারা আর বিশ্রামবারে আসত না। তারপর আমি লেবীয়দের আদেশ দিলাম যেন তারা নিজেদের শুচি করে এবং বিশ্রামবার পবিত্র রাখবার জন্য গিয়ে দরজাগুলো পাহারা দেয়। হে আমার ঈশ্বর, এর জন্যও তুমি আমাকে মনে রেখো এবং তোমার ব্যবস্থা অনুসারে আমাকে দয়া কর।