Nehemiah 13:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং তাদের সন্তানেরা অর্ধেক অস্‌দোদীয় ভাষায় কথা বলছে, ইহুদীদের ভাষায় কথা বলতে জানে না, কিন্তু নিজের নিজের জাতির ভাষানুসারে কথা বলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের অর্ধেক ছেলেমেয়ে অস্‌দোদের ভাষা কিংবা অন্যান্য জাতির ভাষায় কথা বলে, কিন্তু যিহূদার ভাষায় কথা বলতে জানে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং তাহাদের সন্তানেরা অর্দ্ধ অস্‌দোদীয় ভাষায় কথা কহিতেছে, যিহূদীদের ভাষায় কথা কহিতে জানে না, কিন্তু স্ব স্ব জাতির ভাষানুসারে কথা কহে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং তাহাদের সন্তানেরা অর্ধ অস্‌দোদীয় ভাষায় কথা কহিতেছে, যিহূদীদের ভাষায় কথা কহিতে জানে না, কিন্তু স্ব স্ব জাতির ভাষানুসারে কথা কহে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের মধ্যে অনেক ছেলেমেয়ে অস্‌দোদের কিম্বা অন্যান্য জাতির ভাষায় কথা বলে। তারা যিহূদার ভাষায় কথা বলতে জানে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের মধ্যে অনেক ছেলেমেয়ে অস্‌দোদের কিংবা অন্যান্য জাতির ভাষায় কথা বলে। তারা এহুদার ভাষায় কথা বলতে জানে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের সন্তানদের মধ্যে অর্ধেক অসদোদের অথবা অন্য দুই জাতির ভাষায় কথা বলত। তারা যিহুদীয়ার ভাষায় কথা বলতে পারত না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই সব বিবাহগুলির দরুণ, ছেলেমেয়েদের অর্ধেক ইহুদীদের ভাষায় কথা বলতে পারে না| এই সব শিশুরা অস্দোদ, অম্মোন ও মোয়াবের ভাষায় কথা বলতো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের মধ্যে অনেক ছেলেমেয়ে অর্ধেক অস্‌দোদীয় কিম্বা অন্যান্য জাতির ভাষায় কথা বলে। তারা যিহূদার ভাষায় কথা বলতে জানে না। নিজেদের জাতির ভাষা অনুসারে কথা বলে