Nehemiah 13:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইসরাইলের বাদশাহ্ সোলায়মান এসব কাজ করে কি অপরাধী হন নি? কিন্তু অনেক জাতির মধ্যে তার মত কোন বাদশাহ্ ছিল না; আর তিনি তার আল্লাহ্র প্রিয় পাত্র ছিলেন এবং আল্লাহ্ তাঁকে সমস্ত ইসরাইলের উপরে বাদশাহ্ করেছিলেন; তবুও বিজাতীয় স্ত্রীরা তাঁকেও গুনাহ্ করিয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরকম বিয়ে করার জন্য ইস্রায়েলের রাজা শলোমন কি পাপ করেনি? অন্য কোনও জাতির মধ্যে তার মতো রাজা কেউই ছিল না। তাঁর ঈশ্বর তাঁকে ভালোবাসতেন আর ঈশ্বর তাঁকে সমস্ত ইস্রায়েলীয়দের উপর রাজা করেছিলেন, কিন্তু বিদেশি স্ত্রীরা তাঁকে পাপ করিয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইস্রায়েল-রাজ শলোমন এই সকল কার্য্য করিয়া কি অপরাধী হন নাই? কিন্তু অনেক জাতির মধ্যে তাহার তুল্য কোন রাজা ছিল না; আর তিনি আপন ঈশ্বরের প্রিয় পাত্র ছিলেন, এবং ঈশ্বর তাঁহাকে সমস্ত ইস্রায়েলের উপরে রাজা করিয়াছিলেন; তথাপি বিজাতীয় স্ত্রীরা তাঁহাকেও পাপ করাইয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইস্রায়েল-রাজ শলোমন এই সকল কার্য করিয়া কি অপরাধী হন নাই? কিন্তু অনেক জাতির মধ্যে তাঁহার তুল্য কোন রাজা ছিল না; আর তিনি আপন ঈশ্বরের প্রিয় পাত্র ছিলেন, এবং ঈশ্বর তাঁহাকে সমস্ত ইস্রায়েলের উপরে রাজা করিয়াছিলেন; তথাপি বিজাতীয় স্ত্রীরা তাঁহাকেও পাপ করাইয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর আমি তাদের বললাম, “ইস্রায়েলের রাজা শলোমন এই রকম বিয়ে করবার দরুন পাপ করেছিলেন। অন্য কোন জাতির মধ্যে তাঁর মত রাজা কেউ-ই ছিলেন না এবং ঈশ্বর তাঁকে ভালবাসতেন আর তাঁকে সমস্ত ইস্রায়েলীয়দের উপর রাজা করেছিলেন, কিন্তু তবুও তিনি বিদেশী স্ত্রীলোকদের দরুন পাপ করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর আমি তাদের বললাম, “ইসরাইলের বাদশাহ্ সোলায়মান এই রকম বিয়ে করবার দরুন গুনাহ্ করেছিলেন। অন্য কোন জাতির মধ্যে তাঁর মত বাদশাহ্ কেউ-ই ছিলেন না এবং আল্লাহ্ তাঁকে মহব্বত করতেন আর তাঁকে সমস্ত বনি-ইসরাইলদের উপর বাদশাহ্ করেছিলেন, কিন্তু তবুও তিনি বিদেশী স্ত্রীলোকদের দরুন গুনাহ্ করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই রকম বিবাহের দরুণই ইসরায়েলের রাজা শলোমন কি পাপ করেননি? বহু জাতির মধ্যেও তাঁর তুল্য রাজা ছিল না। তিনি তাঁর ঈশ্বরের প্রীতির পাত্র ছিলেন, সমগ্র ইসরায়েলের উপর ঈশ্বর তাঁকে রাজা করেছিলেন, তবু তিনিও বিদেশিনী নারীর দ্বারা পাপে প্রলুব্ধ হয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা তো জানো, এই ধরণের বিয়ের জন্য শলোমনের কি শাস্তি হয়েছিল| আর কোন দেশে শলোমনের মতো মহান রাজা ছিল না| ঈশ্বর শলোমনকে ভালোবাসতেন| তিনি তাঁকে সমগ্র ইস্রায়েলের রাজা করেছিলেন| কিন্তু তার বিদেশী স্ত্রীদের প্রভাবের জন্য শলোমনও পাপাচরণ করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“ইস্রায়েলের রাজা শলোমন এই রকম কাজ করে কি পাপ করেননি? অন্য কোনো জাতির মধ্যে তাঁর মত রাজা কেউই ছিলেন না এবং ঈশ্বর তাঁকে ভালবাসতেন আর তাঁকে সমস্ত ইস্রায়েলীয়দের উপর রাজা করেছিলেন, তবুও তিনি বিদেশী স্ত্রীলোকদের দরুন পাপ করেছিলেন।