Nehemiah 13:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব আমরা কি তোমাদের এই কথায় কান দেব যে, তোমরা বিজাতীয় কন্যাদেরকে বিয়ে করে আমাদের আল্লাহ্‌র বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ করার জন্য এ সব মহাগুনাহ্‌ করবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন আমাদের কি এই কথাই শুনতে হবে যে, তোমরাও এসব ভীষণ দুষ্টতার কাজ করেছ এবং বিদেশি স্ত্রীকে বিয়ে করে আমাদের ঈশ্বরের প্রতি অবিশ্বস্ত হয়েছ?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব আমরা কি তোমাদের এই কথায় কর্ণপাত করিব যে, তোমরা বিজাতীয় কন্যাদিগকে বিবাহ করিয়া আমাদের ঈশ্বরের বিরুদ্ধে সত্যলঙ্ঘন করিবার নিমিত্তে এই সমস্ত মহাপাপ করিবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব আমরা কি তোমাদের এই কথায় কর্ণপাত করিব যে, তোমরা বিজাতীয় কন্যাদিগকে বিবাহ করিয়া আমাদের ঈশ্বরের বিরুদ্ধে সত্যলঙ্ঘন করিবার নিমিত্তে এই সমস্ত মহাপাপ করিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন আমাদের কি এই কথাই শুনতে হবে যে, তোমরাও এই সব ভীষণ দুষ্টতার কাজ করেছ, অর্থাৎ বিদেশী স্ত্রীলোকদের বিয়ে করে আমাদের ঈশ্বরের প্রতি অবিশ্বস্ত হয়েছ?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন আমাদের কি এই কথাই শুনতে হবে যে, তোমরাও এই সব ভীষণ দুষ্টতার কাজ করেছ, অর্থাৎ বিদেশী স্ত্রীলোকদের বিয়ে করে আমাদের আল্লাহ্‌র প্রতি বেঈমানী করেছ?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের কি শুনতে হবে যে তোমরাও আমাদের ঈশ্বরের প্রতি অবিশ্বস্ত হয়ে বিদেশিনী রমণীদের বিবাহ করে সেই ভয়ানক দুষ্কর্ম করছ?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর এখন আমরা দেখছি, তোমরাও এই ভয়ানক পাপাচরণ করছো| তোমরা ঈশ্বরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছো না| তোমরা বিদেশী নারীদের বিবাহ করছো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব আমরা কি তোমাদের এই কথায় কান দেব যে, তোমরা বিদেশী মেয়েদেরকে বিয়ে করে আমাদের ঈশ্বরের বিরুদ্ধে অমান্য করবার জন্য এই সব মহাপাপ করবে?”