Nehemiah 13:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইলিয়াশীব মহা-ইমামের পুত্র যিহোয়াদার এক পুত্র হোরুনীয় সন্বল্লটের জামাতা ছিল, এজন্য আমি আমার কাছ থেকে তাকে তাড়িয়ে দিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইলীয়াশীব মহাযাজকের ছেলে যিহোয়াদার এক ছেলে হোরোণীয় সন্বল্লটের জামাই ছিল। আর আমি তাকে আমার কাছ থেকে তাড়িয়ে দিলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইলিয়াশীব মহাযাজকের পুত্র যিহোয়াদার এক পুত্র হোরোণীয় সন্বল্লটের জামাতা ছিল, এই জন্য আমি আপনার নিকট হইতে তাহাকে তাড়াইয়া দিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইলিয়াশীব মহাযাজকের পুত্র যিহোয়াদার এক পুত্র হোরোণীয় সন্বল্লটের জামাতা ছিল, এই জন্য আমি আমার নিকট হইতে তাহাকে তাড়াইয়া দিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রধান পুরোহিত ইলিয়াশীবের ছেলে যিহোয়াদার এক ছেলে হোরোণীয় সন্বল্লটের মেয়েকে বিয়ে করেছিল। সেইজন্য আমি সেই ছেলেকে আমার কাছ থেকে তাড়িয়ে দিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রধান ইমাম ইলিয়াশীবের ছেলে যিহোয়াদার এক ছেলে হোরোণীয় সন্বল্লটের মেয়েকে বিয়ে করেছিল। সেইজন্য আমি সেই ছেলেকে আমার কাছ থেকে তাড়িয়ে দিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রধান পুরোহিত ইলিয়াশীবের পুত্র যিহোয়াদার এক পুত্র হোরোণীয় সনবল্লটের কন্যাকে বিবাহ করেছিল বলে আমি তাকে জেরুশালেম থেকে বিতাড়িত করলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইলিয়াশীবের পুত্র যিহোয়াদা ছিলেন মহাযাজক| যিহোয়াদার এক পুত্র হোরোণের সন্বল্লটের জামাতা ছিল| আমি তাকে এই জায়গা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রধান মহাযাজক ইলীয়াশীবের ছেলে যিহোয়াদার এক ছেলে হোরোণীয় সন্বল্লটের জামাই ছিল। সেইজন্য আমি সেই ছেলেকে আমার কাছ থেকে তাড়িয়ে দিলাম।