Nehemiah 13:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে আমার আল্লাহ্‌, তাদেরকে স্মরণ কর, কেননা তারা ইমামের পদ এবং ইমামের পদের ও লেবীয়দের নিয়ম কলঙ্কিত করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে আমার ঈশ্বর, এদের কথা মনে রেখো, কারণ এরা যাজকদের পদ এবং যাজকের পদের ও লেবীয়দের নিয়ম কলঙ্কিত করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে আমার ঈশ্বর, তাহাদিগকে স্মরণ কর, কেননা তাহারা যাজকের পদ এবং যাজকের পদের ও লেবীয়দের নিয়ম কলঙ্কিত করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে আমার ঈশ্বর, তাহাদিগকে স্মরণ কর, কেননা তাহারা যাজকের পদ এবং যাজকের পদের ও লেবীয়দের নিয়ম কলঙ্কিত করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে আমার ঈশ্বর, এদের কথা মনে রেখো, কারণ এরা পুরোহিতের পদ অপবিত্র করেছে এবং পুরোহিত ও লেবীয়দের কাজের চুক্তি ভেংগেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আমার আল্লাহ্‌, এদের কথা মনে রেখো, কারণ এরা ইমামের পদ নাপাক করেছে এবং ইমাম ও লেবীয়দের কাজের চুক্তি ভেংগেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে আমার ঈশ্বর, তাদের স্মরণে রেখ কারণ তারা পুরোহিত পদের পৌরোহিত্য কর্মের এবং লেবীয়দের বিধি-বিধানের অমর্যাদা করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে ঈশ্বর, তুমি এই সব লোকদের শাস্তি দাও| এরা যাজকবৃত্তিকে কলুষিত করেছে| তারা তাদের যাজক বৃত্তিকে অপবিত্র করেছিল| তুমি যাজক ও লেবীয়দের সঙ্গে যে চুক্তি করেছিলে, এরা তা পালন করেনি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে আমার ঈশ্বর, এদের কথা মনে রেখো, কারণ এরা যাজকের পদএবং যাজক ও লেবীয়দের নিয়ম অপবিত্র করেছে।