Nehemiah 13:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তারা এই ব্যবস্থা শুনে সমস্ত বিদেশী বংশজাতদের ইসরাইল লোক থেকে পৃথক করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোকেরা যখন এই বিধান শুনল, তারা বিদেশিদের বংশধরদের সবাইকে ইস্রায়েলীদের সমাজ থেকে বাদ দিয়ে দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাহারা এই ব্যবস্থা শুনিয়া সমগ্র মিশ্রিত জনতাকে ইস্রায়েল হইতে পৃথক্ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাহারা এই ব্যবস্থা শুনিয়া সমগ্র মিশ্রিত জনতাকে ইস্রায়েল হইতে পৃথক করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকেরা আইন-কানুনের এই কথা শুনে বিদেশীদের বংশধরদের সবাইকে ইস্রায়েলীয়দের সমাজ থেকে বাদ দিয়ে দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকেরা তৌরাত কিতাবের এই কথা শুনে বিদেশীদের বংশধরদের সবাইকে বনি-ইসরাইলদের সমাজ থেকে বাদ দিয়ে দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লোকেরা এই বিধান শুনে ইসরায়েলীদের মধ্যে থেকে বিদেশীদের সমস্ত বংশধরদের বাদ দিয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলীয়রা যখন বিধি সম্বন্ধে জানতে পারল, তারা সমস্ত বিদেশীদের থেকে নিজেদের আলাদা করে নিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লোকেরা ব্যবস্থার এই কথা শুনে বিদেশীদের সবাইকে ইস্রায়েলীয়দের সমাজ থেকে বাদ দিয়ে দিল।