Nehemiah 13:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে আমি বিজাতীয় সকলের থেকে তাদেরকে পরিষ্কার করলাম এবং প্রত্যেকের কাজ অনুসারে ইমাম ও লেবীয়দের কর্তব্য স্থির করলাম;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সুতরাং আমি বিজাতীয় সকলের থেকে যাজক ও লেবীয়দের পবিত্র করলাম, এবং তাদের কাজ অনুসারে প্রত্যেকের কাজ ভাগ করে দিলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে আমি বিজাতীয় সকলের হইতে তাহাদিগকে পরিষ্কার করিলাম, এবং প্রত্যেকের কার্য্যানুসারে যাজকদের ও লেবীয়দের রক্ষণীয় স্থির করিলাম;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে আমি বিজাতীয় সকলের হইতে তাহাদিগকে পরিষ্কার করিলাম, এবং প্রত্যেকের কার্যানুসারে যাজকদের ও লেবীয়দের রক্ষণীয় স্থির করিলাম;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে আমি সকলের মধ্য থেকে বিদেশীয় সব কিছু দূর করে দিলাম। পরে পুরোহিত ও লেবীয়দের কাজ অনুসারে তাদের প্রত্যেকের কাজ ভাগ করে দিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে আমি সকলের মধ্য থেকে বিদেশীয় সব কিছু দূর করে দিলাম। পরে ইমাম ও লেবীয়দের কাজ অনুসারে তাদের প্রত্যেকের কাজ ভাগ করে দিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই আমি বিদেশী সব বিষয় থেকে পুরোহিতদের ও লেবীয়দের শোধন করলাম, তাদের প্রত্যেকের নিজের কর্তব্য নির্দিষ্ট করে দিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তাই যাজক ও লেবীয়দের পবিত্র ও পরিচ্ছন্ন করেছিলাম| আমি সমস্ত বিদেশীয়দের সরিয়ে দিয়েছিলাম, এবং আমি লেবীয়দের ও যাজকদের তাদের কর্তব্য ও দায়িত্ব অর্পন করেছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে আমি সকলের মধ্য থেকে বিদেশীয় সব কিছু দূর করে দিলাম। পরে যাজক ও লেবীয়দের কাজ অনুসারে তাদের প্রত্যেকের কাজ ভাগ করে দিলাম।