Nehemiah 13:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এর আগে, আমাদের আল্লাহ্র গৃহের কুঠরীগুলোর নেতা ইমাম ইলিয়াশীব টোবিয়ের আত্মীয় হওয়াতে তার জন্য একটি বড় কুঠরী দিয়েছিল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এর আগে ইলীয়াশীব যাজককে আমাদের ঈশ্বরের গৃহের ভাণ্ডারের দায়িত্ব দেওয়া হয়েছিল। সে টোবিয়ের নিকট আত্মীয় ছিল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহার পূর্ব্বে, আমাদের ঈশ্বরের গৃহের কুঠরী সকলের অধ্যক্ষ ইলিয়াশীব যাজক টোবিয়ের কুটুম্ব হওয়াতে তাহার জন্য এক বৃহৎ কুঠরী প্রস্তুত করিয়াছিল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহার পূর্বে, আমাদের ঈশ্বরের গৃহের কুঠরি সকলের অধ্যক্ষ ইলিয়াশীব যাজক টোবিয়ের কুটুম্ব হওয়াতে তাহার জন্য এক বৃহৎ কুঠরি প্রস্তুত করিয়াছিল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর আগে পুরোহিত ইলিয়াশীব, যাঁকে আমাদের ঈশ্বরের ঘরের ভাণ্ডার-ঘরের ভার দেওয়া হয়েছিল, তিনি টোবিয়কে একটা বড় কামরা দিয়েছিলেন, কারণ টোবিয় ছিল তাঁর আত্মীয়। সেই কামরায় আগে শস্য-উৎসর্গের জিনিস, ধূপ এবং উপাসনা-ঘরের জিনিসপত্র রাখা হত। এছাড়া সেখানে লেবীয়, গায়ক ও রক্ষীদের জন্য নির্দেশ-করা শস্যের, নতুন আংগুর-রসের ও তেলের দশমাংশ রাখা হত এবং পুরোহিতদের যা দেওয়া হত তাও রাখা হত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর আগে ইমাম ইলিয়াশীব, যাঁকে আমাদের আল্লাহ্র ঘরের ভাণ্ডার-ঘরের ভার দেওয়া হয়েছিল, তিনি টোবিয়কে একটা বড় কামরা দিয়েছিলেন, কারণ টোবিয় ছিল তাঁর আত্মীয়। সেই কামরায় আগে শস্য-কোরবানীর জিনিস, ধূপ এবং বায়তুল-মোকাদ্দসের জিনিসপত্র রাখা হত। এছাড়া সেখানে লেবীয়, কাওয়াল ও রক্ষীদের জন্য নির্দেশ-করা শস্যের, নতুন আংগুর-রসের ও তেলের দশমাংশ রাখা হত এবং ইমামদের যা দেওয়া হত তাও রাখা হত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর আগে পুরোহিত ইলিয়াশীবকে ঈশ্বরের মন্দিরের ভাণ্ডারগুলির ভার দেওয়া হয়েছিল। তিনি টোবিয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু এ ঘটনা ঘটার আগে ইলিয়াশীব মন্দিরের একটি ঘর টোবিয়়কে দিয়েছিলেন| ইলিয়াশীব ছিলেন মন্দিরের ভাঁড়ার ঘরগুলির ভারপ্রাপ্ত যাজক আর টোবিয় ছিলেন তাঁরই ঘনিষ্ঠ বন্ধু| যে ঘরটি তিনি দিয়েছিলেন সেই ঘরটিতে দান হিসেবে পাওয়া শস্য, ধুপকাঠি সুগন্ধী বস্তু ও ঈশ্বরের মন্দিরের বাসন-কোসন ছাড়াও দ্রাক্ষারস, লেবীয় গায়কদের ও দ্বাররক্ষীদের ব্যবহারের তেল ও যাজকদের পাওয়া উপহার সামগ্রীগুলি থাকত| কিন্তু তা সত্ত্বেও ইলিয়াশীব ওই ঘরটি তাঁর বন্ধুকে দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এর আগে যাজক ইলীয়াশীব, যাঁকে আমাদের ঈশ্বরের গৃহের ভান্ডার ঘরের ভার দেওয়া হয়েছিল, তিনি টোবিয়কে একটা বড় কামরা দিয়েছিলেন, কারণ টোবিয় ছিল তাঁর আত্মীয়;