Nehemiah 13:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু এসব ঘটনার সময়ে আমি জেরুশালেমে ছিলাম না, কেননা ব্যাবিলনের বাদশাহ্‌ আর্টা-জারেক্সেসের দ্বাত্রিংশ বছরে আমি বাদশাহ্‌র কাছে গিয়ে কিছু দিন পর বাদশাহ্‌র কাছ থেকে বিদায় নিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু এসব যখন হচ্ছিল তখন আমি জেরুশালেমে ছিলাম না, কেননা ব্যাবিলনের রাজা অর্তক্ষস্তের বত্রিশ বছর রাজত্বের সময় আমি রাজার কাছে ফিরে গিয়েছিলাম। কিছুদিন পর আমি রাজার কাছে ফিরে আসার অনুমতি নিলাম
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু এই সকল ঘটনার সময়ে আমি যিরূশালেমে ছিলাম না, কেননা বাবিল-রাজ অর্তক্ষস্তের দ্বাত্রিংশ বৎসরে আমি রাজার কাছে গিয়া কিছু দিনের পর রাজার নিকট হইতে বিদায় লইলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু এই সকল ঘটনার সময়ে আমি যিরূশালেমে ছিলাম না, কেননা বাবিল-রাজ অর্তক্ষস্তের দ্বাত্রিংশ বৎসরে আমি রাজার কাছে গিয়া কিছু দিন পর রাজার নিকট হইতে বিদায় লইলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু এই সব যখন হচ্ছিল তখন আমি যিরূশালেমে ছিলাম না, কারণ বাবিলের রাজা অর্তক্ষস্তের বত্রিশ বছর রাজত্বের সময়ে আমি রাজার কাছে ফিরে গিয়েছিলাম। এর কিছুদিন পরে আমি রাজার অনুমতি নিয়ে যিরূশালেমে ফিরে আসলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু এই সব যখন হচ্ছিল তখন আমি জেরুজালেমে ছিলাম না, কারণ ব্যাবিলনের বাদশাহ্‌ আর্টা-জারেক্সেসের বত্রিশ বছর রাজত্বের সময়ে আমি বাদশাহ্‌র কাছে ফিরে গিয়েছিলাম। এর কিছুদিন পরে আমি বাদশাহ্‌র অনুমতি নিয়ে জেরুজালেমে ফিরে আসলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যখন এই সব ঘটছিল আমি তখন জেরুশালেমে ছিলাম না কারণ ব্যাবিলনের রাজা অর্তক্ষস্তের রাজত্বের বত্রিশ বৎসরে রাজার কাছে ফিরে গিয়েছিলাম। কিছুদিন পরে আমি তাঁর অনুমতি নিয়ে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এ ঘটনা যখন ঘটে, আমি তখন জেরুশালেমে ছিলাম না| সে সময় অর্থাৎ‌ রাজা অর্তক্ষস্তের রাজত্বের 32 বছরের মাথায়, আমি আবার বাবিলে তাঁর সঙ্গে দেখা করতে যাই ও তাঁর সম্মতি নিয়ে আবার জেরুশালেমে ফিরে আসি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু এই সব যখন হচ্ছিল তখন আমি যিরূশালেমে ছিলাম না, কারণ বাবিলের রাজা অর্তক্ষস্তের বত্রিশ বছরে আমি রাজার কাছে ফিরে গিয়েছিলাম। এর কিছুদিন পরে আমি রাজার অনুমতি নিয়ে যিরূশালেমে ফিরে আসলাম।