Nehemiah 13:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আমি জেরুশালেমে এলাম, আর ইলিয়াশীব টোবিয়কে আল্লাহ্র গৃহের প্রাঙ্গণে একটি কুঠরী দিয়ে যে অপকর্ম করেছে, তা অবগত হলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর জেরুশালেমে ফিরে এলাম। ঈশ্বরের গৃহে টোবিয়কে একটি ঘর দিয়ে ইলীয়াশীব যে মন্দ কাজ করেছে আমি তা জানলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আমি যিরূশালেমে আসিলাম, আর ইলিয়াশীব টোবিয়ের জন্য ঈশ্বরের গৃহের প্রাঙ্গণে কুঠরী প্রস্তুত করিয়া যে অপকর্ম্ম করিয়াছে, তাহা অবগত হইলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আমি যিরূশালেমে আসিলাম, আর ইলিয়াশীব টোবিয়ের জন্য ঈশ্বরের গৃহের প্রাঙ্গণে কুঠরি প্রস্তুত করিয়া যে অপকর্ম করিয়াছে, তাহা অবগত হইলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের ঘরে টোবিয়কে একটা কামরা দিয়ে ইলিয়াশীব যে মন্দ কাজ করেছেন আমি যিরূশালেমে ফিরে এসে সেই বিষয় শুনলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্র ঘরে টোবিয়কে একটা কামরা দিয়ে ইলিয়াশীব যে খারাপ কাজ করেছেন আমি জেরুজালেমে ফিরে এসে সেই বিষয় শুনলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেরুশালেমে ফিরে এলাম। এখানে ঈশ্বরের মন্দিরের প্রাঙ্গণে টোবিয়কে একটি ঘর দিয়ে ইলিয়াশীব যে মন্দ কাজ করেছিলেন, আমি তা শুনলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ফিরে আসার পর আমি ইলিয়াশীবের এই দুঃখজনক কাজের কথা জানতে পেরে খুবই রেগে যাই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বরের গৃহে টোবিয়কে একটা কামরা দিয়ে ইলীয়াশীব যে খারাপ কাজ করেছেন আমি যিরূশালেমে ফিরে এসে সেই বিষয় শুনলাম।