Nehemiah 13:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি হুকুম দিয়ে সমস্ত কুঠরী পাক-পবিত্র করালাম এবং সেই স্থানে আল্লাহ্‌র গৃহের সমস্ত পাত্র, শস্য-উৎসর্গ ও কুন্দুরু পুনর্বার আনালাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি আদেশ দিয়ে সেই ঘর শুচি করলাম আর ঈশ্বরের গৃহের শস্য উৎসর্গের জিনিস ও ধূপ আবার সেখানে এনে রাখলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি আজ্ঞা দিয়া কুঠরী সকল শুচি করাইলাম, এবং সেই স্থানে ঈশ্বরের গৃহের পাত্র সকল, ভক্ষ্য-নৈবেদ্য ও কুন্দুরু পুনর্ব্বার আনাইলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি আজ্ঞা দিয়া কুঠরি সকল শুচি করাইলাম, এবং সেই স্থানে ঈশ্বরের গৃহের পাত্র সকল, ভক্ষ্য-নৈবেদ্য ও কুন্দুরু পুনর্বার আনাইলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর আমার আদেশে সেই ঘরগুলো শুচি করা হল আর আমি ঈশ্বরের ঘরের জিনিসপত্র, শস্য-উৎসর্গের জিনিস আর ধূপ আবার সেখানে এনে রাখলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর আমার হুকুমে সেই ঘরগুলো পাক-সাফ করা হল আর আমি আল্লাহ্‌র ঘরের জিনিসপত্র, শস্য-কোরবানীর জিনিস আর ধূপ আবার সেখানে এনে রাখলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর সেই ঘরগুলিকে অপবিত্রতা থেকে মুক্ত করতে আদেশ দিলাম এবং সেই ঘরগুলিতে আমি দান করা শস্য আর ধূপসহ ঈশ্বরের মন্দিরের সরঞ্জামগুলি রাখলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি ঐ ঘরগুলিকে পরিষ্কার ও শুচি করার আদেশ দিই| তারপর আমি মন্দিরের থালাগুলি, শস্য নৈবেদ্য এবং ধুপধূনো ঐ ঘরগুলোতে রেখে দিই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর আমার আদেশে সেই ঘরগুলো শুচি করা হল আর আমি ঈশ্বরের ঘরের জিনিসপত্র, শস্য উৎসর্গের জিনিস আর কুন্দুরু আবার সেখানে এনে রাখলাম।