Nehemiah 2:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্‌ আর্টা-জারেক্সেসের অধিকারের বিশতম বছরের নীষন মাসে বাদশাহ্‌র সম্মুখে আঙ্গুর-রস থাকাতে আমি সেই আঙ্গুর-রস নিয়ে বাদশাহ্‌কে দিলাম। এর আগে আমি তাঁর সাক্ষাতে কখনও বিষণ্ন হই নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজা অর্তক্ষস্তের রাজত্বের কুড়ি বছরের নীসন মাসে, যখন তাঁর কাছে দ্রাক্ষারস আনা হল, আমি সেই দ্রাক্ষারস নিয়ে রাজাকে দিলাম। এর আগে আমি তাঁর সামনে কখনও মলিন মুখে থাকিনি,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অর্তক্ষস্ত রাজার অধিকারের বিংশতিতম বৎসরের নীসন মাসে রাজার সম্মুখে দ্রাক্ষারস থাকাতে আমি সেই দ্রাক্ষারস লইয়া রাজাকে দিলাম। [তৎপূর্ব্বে] আমি তাঁহার সাক্ষাতে কখনও বিষণ্ণ হই নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অর্তক্ষস্ত রাজার অধিকারের বিংশতিতম বৎসরের নীসন মাসে রাজার সম্মুখে দ্রাক্ষারস থাকাতে আমি সেই দ্রাক্ষারস লইয়া রাজাকে দিলাম। [তৎপূর্বে] আমি তাঁহার সাক্ষাতে কখনও বিষণ্ন হই নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা অর্তক্ষস্তের রাজত্বের বিশ বছরের নীষণ মাসের একদিন খাবার সময় রাজার সামনে আংগুর-রস ছিল, আর আমি তা নিয়ে রাজাকে দিলাম। এর আগে আমি রাজার সামনে কখনও মলিন মুখে থাকি নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌ আর্টা-জারেক্সেসের রাজত্বের বিশ বছরের নীষন মাসের একদিন খাবার সময় বাদশাহ্‌র সামনে আংগুর-রস ছিল, আর আমি তা নিয়ে বাদশাহ্‌কে দিলাম। এর আগে আমি বাদশাহ্‌র সামনে কখনও মলিন মুখে থাকি নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর চার মাস পর নিশান মাসে একদিন রাজা অর্তক্ষস্তের হাতে তাঁর জন্য প্রস্তুত পানীয় তুলে দিলাম। রাজা এর আগে কোনদিন আমার বিষণ্ণ মুখ দেখেননি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা অর্তক্ষস্তের রাজত্বের 20তম বছরের নীসন মাসে, যখন রাজাকে দ্রাক্ষারস নিবেদন করা হল, আমি দ্রাক্ষারসটি নিলাম এবং রাজাকে দিলাম| এর আগে তার সঙ্গে থাকাকালীন রাজা কখনও আমাকে বিষাদগ্রস্ত দেখেন নি, কিন্তু সেদিন আমি সত্যিই বিষাদগ্রস্ত হয়েছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অর্তক্ষস্ত রাজার রাজত্বের কুড়ি বছরের নীসন মা সে রাজার সামনে আঙ্গুর রস থাকাতে আমি সেই আঙ্গুর রস নিয়ে রাজাকে দিলাম। তার আগে আমি তাঁর সামনে কখনও দুঃখিত হইনি।