Nehemiah 2:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি জেরুশালেমে উপস্থিত হয়ে সেই স্থানে তিন দিন রইলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি জেরুশালেমে গিয়ে সেখানে তিন দিন থাকার পর
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি যিরূশালেমে উপস্থিত হইয়া সে স্থানে তিন দিন রহিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি যিরূশালেমে উপস্থিত হইয়া সেই স্থানে তিন দিন রহিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি যিরূশালেমে গিয়ে সেখানে তিন দিন থাকবার পর রাতে কয়েকজন লোক সংগে নিয়ে বের হলাম। যিরূশালেমের জন্য যা করতে ঈশ্বর আমার মনে ইচ্ছা দিয়েছিলেন তা আমি কাউকে বলি নি। আমি যে পশুর উপর চড়েছিলাম সেটা ছাড়া আর কোন পশুই আমার সংগে ছিল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি জেরুজালেমে গিয়ে সেখানে তিন দিন থাকবার পর রাতে কয়েকজন লোক সংগে নিয়ে বের হলাম। জেরুজালেমের জন্য যা করতে আল্লাহ্‌ আমার মনে ইচ্ছা দিয়েছিলেন তা আমি কাউকে বলি নি। আমি যে পশুর উপর চড়েছিলাম সেটা ছাড়া আর কোন পশুই আমার সংগে ছিল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি জেরুশালেমে গিয়ে সেখানে তিন দিন থাকলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জেরুশালেমে তিন দিন থাকার পর আমি এক রাতে কয়েক জনকে সঙ্গে নিয়ে বেরোলাম| জেরুশালেমের জন্য কি করার কথা ঈশ্বর আমার হৃদয়ে রেখেছিলেন সে কথা আমি কারো কাছেই প্রকাশ করিনি| যে ঘোড়াটিতে আমি চড়েছিলাম, সেটি ছাড়া আমার কাছে আর কোন ঘোড়া ছিল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমি যিরূশালেমে এসে সেই জায়গায় তিন দিন থাকলাম।