Nehemiah 2:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি রাতে উপত্যকার দ্বার দিয়ে বের হয়ে নাগ-কূপ ও সার-দ্বার পর্যন্ত গেলাম এবং জেরুশালেমের ভাঙ্গা প্রাচীর ও আগুনে পুড়িয়ে দেওয়া সমস্ত দ্বার পরিদর্শন করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাত্রে আমি উপত্যকার দ্বার দিয়ে বের হয়ে নাগকূপ ও সার-দ্বার পর্যন্ত গেলাম এবং জেরুশালেমের ভাঙা প্রাচীর ও আগুন দিয়ে ধ্বংস করা দ্বারগুলি দেখলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি রাত্রিতে উপত্যকার দ্বার দিয়া বাহির হইয়া নাগকূপ ও সারদ্বার পর্য্যন্ত গেলাম, এবং যিরূশালেমের ভগ্ন প্রাচীর ও অগ্নিভক্ষিত দ্বার সকল দর্শন করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি রাত্রিতে উপত্যকার দ্বার দিয়া বাহির হইয়া নাগকূপ ও সার-দ্বার পর্যন্ত গেলাম, এবং যিরূশালেমের ভগ্ন প্রাচীর ও অগ্নিভক্ষিত দ্বার সকল দর্শন করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই রাতে বের হয়ে আমি উপত্যকা-ফটকের মধ্য দিয়ে সাপ-কূয়া ও তার পরে সার-ফটকের দিকে গেলাম এবং যিরূশালেমের ভাংগা দেয়াল ও আগুন দিয়ে ধ্বংস করা ফটকগুলোর অবস্থা ভাল করে দেখলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই রাতে বের হয়ে আমি উপত্যকা-দরজার মধ্য দিয়ে সাপ-কূয়া ও তার পরে সার-দরজার দিকে গেলাম এবং জেরুজালেমের ভাংগা দেয়াল ও আগুন দিয়ে ধ্বংস করা দরজাগুলোর অবস্থা ভাল করে দেখলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই রাতে আমি উপত্যকা দ্বার দিয়ে বার হয়ে শৃগাল কূপ এবং সার দ্বার পর্যন্ত জেরুশালেমের যে প্রাচীরগুলি ভেঙ্গে পড়েছিল এবং যে দ্বারগুলি আগুনে বিধ্বস্ত হয়েছিল সেগুলি পরীক্ষা করতে করতে এগিয়ে চললাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন রাত হল, আমি উপত্যকার ফটকের ভেতর দিয়ে বেরিয়ে এসে নাগকূপ ও ছাইগাদার ফটকের দিকে গেলাম| আমি নগরীর ভেঙে যাওয়া প্রাচীর এবং আগুনে ভস্মীভূত প্রাচীরের দরজাগুলি পরিদর্শন করছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি রাতে উপত্যকার দরজা দিয়ে বের হয়ে নাগকুয়ো ও সার দরজা পর্যন্ত গেলাম এবং যিরূশালেমের ভাঙ্গা দেওয়াল ও আগুনে পুড়ে যাওয়া দরজা সব দেখলাম।