Nehemiah 2:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ফোয়ারা-দ্বার ও বাদশাহ্‌র পুষ্করিণী পর্যন্ত গেলাম, কিন্তু সেই স্থানে আমার বাহন পশুর যাবার স্থান ছিল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর আমি ফোয়ারা-দ্বার ও রাজার পুকুর পর্যন্ত গেলাম, কিন্তু আমি যে পশুর উপর চড়েছিলাম তার সেই জায়গা দিয়ে যাবার জন্য কোনও পথ ছিল না;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর উনুইর দ্বার ও রাজার পুষ্করিণী পর্য্যন্ত গেলাম, কিন্তু সেই স্থানে আমার বাহন পশুর যাইবার স্থান ছিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর উনুই-দ্বার ও রাজার পুষ্করিণী পর্যন্ত গেলাম, কিন্তু সেই স্থানে আমার বাহন পশুর যাইবার স্থান ছিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর আমি ফোয়ারা-ফটক ও রাজার পুকুরের দিকে এগিয়ে গেলাম; কিন্তু আমি যে পশুর উপর চড়ে ছিলাম তার সেই জায়গা দিয়ে যাবার জন্য কোন পথ ছিল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর আমি ঝর্ণা-দরজা ও বাদশাহ্‌র পুকুরের দিকে এগিয়ে গেলাম; কিন্তু আমি যে পশুর উপর চড়ে ছিলাম তার সেই জায়গা দিয়ে যাবার জন্য কোন পথ ছিল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর প্রস্রবণ দ্বার এবং রাজার দীঘির দিকে অগ্রসর হলাম কিন্তু সেখান দিয়ে আমার বাহনটির যাওয়ার মত প্রশস্ত পথ ছিল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর আমি ঝর্ণার ফটক ও রাজ পুষ্করিণীতে এসে পৌঁছলাম| সেখানে আমার ঘোড়ার যাবার কোন রাস্তা ছিল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর উনুই দরজা ও রাজার পুকুর পর্যন্ত গেলাম, কিন্তু সেই জায়গায় আমার বাহন পশুর যাবার জায়গা ছিল না।