Nehemiah 2:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আমি সেই রাতে স্রোতের ধার দিয়ে উপরে উঠে প্রাচীর দেখলাম, আর ফিরে উপত্যকা-দ্বার দিয়ে প্রবেশ করলাম, পরে ফিরে এলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এজন্য আমি সেরাতে প্রাচীরের অবস্থা দেখতে উপত্যকার মধ্য দিয়ে গেলাম এবং উপত্যকা দ্বার দিয়ে আবার ফিরে আসলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন আমি রাত্রিকালে স্রোতের ধার দিয়া উপরে উঠিয়া প্রাচীর দেখিলাম, আর ফিরিয়া উপত্যকার দ্বার দিয়া প্রবেশ করিলাম, পরে ফিরিয়া আসিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন আমি রাত্রিকালে স্রোতের ধার দিয়া উপরে উঠিয়া প্রাচীর দেখিলাম, আর ফিরিয়া উপত্যকা-দ্বার দিয়া প্রবেশ করিলাম, পরে ফিরিয়া আসিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইজন্য আমি সেই রাতে দেয়ালের অবস্থা দেখতে দেখতে উপত্যকার মধ্য দিয়ে গেলাম এবং উপত্যকা-ফটক দিয়ে আবার শহরে ফিরে আসলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইজন্য আমি সেই রাতে দেয়ালের অবস্থা দেখতে দেখতে উপত্যকার মধ্য দিয়ে গেলাম এবং উপত্যকা-দরজা দিয়ে আবার শহরে ফিরে আসলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই আমি রাতে উপত্যকার উপরে উঠে প্রাচীরগুলি পর্যবেক্ষণ করলাম। শেষে ফিরে গিয়ে উপত্যকার দ্বার দিয়ে আবার প্রবেশ করলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই আমি রাতে দেওয়ালগুলো পর্যবেক্ষণ করতে করতে উপত্যকার ওপর দিক পর্যন্ত গেলাম এবং দেওয়ালটি বরাবর এগিয়ে গেলাম যতক্ষণ না উপত্যকার ফটকে এসে পৌঁছলাম| তারপর শহরে ফিরে গেলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন আমি রাতে স্রোতের ধার দিয়ে উপরে উঠে দেওয়াল দেখলাম, আর ফিরে উপত্যকার দরজা দিয়ে ঢুকলাম, পরে ফিরে আসলাম।