Nehemiah 2:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু হোরোনীয় সন্‌্বল্লট, অম্মোনীয় কর্মকর্তা টোবীয় ও আরবীয় গেশম্‌ এই কথা শুনে আমাদেরকে বিদ্রূপ ও অবজ্ঞা করে বললো, তোমরা এই কি কাজ করতে উদ্যত হলে? তোমরা কি রাজদ্রোহ করবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু হোরোণীয় সন্‌বল্লট, অম্মোনীয় কর্মকর্তা টোবিয় এবং আরবীয় গেশম এই কথা শুনে আমাদের ঠাট্টা-বিদ্রুপ করতে লাগল। তারা বলল, “তোমরা এ কি করছ? তোমরা কি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করবে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু হোরোণীয় সন্‌বল্লট, অম্মোনীয় দাস টোবিয় ও আরবীয় গেশম্‌ এই কথা শুনিয়া আমাদিগকে বিদ্রূপ ও অবজ্ঞা করিয়া কহিল, তোমরা এ কি কার্য্য করিতে উদ্যত হইলে? তোমরা কি রাজদ্রোহ করিবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু হোরোণীয় সন্‌বল্লট, অম্মোনীয় দাস টোবিয় ও আরবীয় গেশম্‌ এই কথা শুনিয়া আমাদিগকে বিদ্রূপ ও অবজ্ঞা করিয়া কহিল, তোমরা এ কি কার্য করিতে উদ্যত হইলে? তোমরা কি রাজদ্রোহ করিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু হোরণীয় সন্‌বল্লট, অম্মোনীয় কর্মকর্তা টোবিয় ও আরবীয় গেশম্‌ এই কথা শুনে আমাদের ঠাট্টা-বিদ্রূপ করতে লাগল। তারা বলল, “তোমরা এ কি করছ? তোমরা কি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করবে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু হোরণীয় সন্‌বল্লট, অম্মোনীয় কর্মকর্তা টোবিয় ও আরবীয় গেশম্‌ এই কথা শুনে আমাদের ঠাট্টা-বিদ্রূপ করতে লাগল। তারা বলল, “তোমরা এ কি করছ? তোমরা কি বাদশাহ্‌র বিরুদ্ধে বিদ্রোহ করবে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যখন আধিকারিক বেথ-হোরণ নিবাসী সনবল্লট, আম্মোন নিবাসী টোবিয় আর একাদশ আরবীয় এই কথা শুনল, তারা আমাদের বিদ্রূপ এবং উপহাস করে বলল, তোমরা এ কি করছ? তোমরা কি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করতে চাও?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু হোরোণের সন্বল্লট, অম্মোনের ক্রীতদাস টোবিয় ও আরবীয় গেশম আমাদের বিদ্রূপ করে জিজ্ঞেস করল, “তোমরা কি করছো? তোমরা কি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করছো?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু হোরোণীয় সন্‌বল্লট, অম্মোনীয় দাস টোবিয় ও আরবীয় গেশম্‌ এই কথা শুনে আমাদের বিদ্রূপ ও উপহাস করে বলল, “তোমরা এ কি কাজ করছ? তোমরা কি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করবে?”