Nehemiah 2:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আমি উত্তরে তাদের বললাম যিনি বেহেশতের আল্লাহ্‌, তিনিই আমাদেরকে কৃতকার্য করবেন; অতএব তাঁর গোলাম আমরা উঠে নির্মাণ করি; কিন্তু জেরুশালেমে তোমাদের কোন অংশ বা অধিকার বা স্মৃতিচিহ্ন নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি উত্তরে তাদের বললাম, “স্বর্গের ঈশ্বর আমাদের সফলতা দান করবেন। আমরা তাঁর দাসেরা আবার গাঁথব, কিন্তু জেরুশালেমে আপনাদের কোনও অংশ, কোনও দাবি কিংবা কোনও অধিকার নেই।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন আমি উত্তর করিয়া তাহাদিগকে কহিলাম, যিনি স্বর্গের ঈশ্বর, তিনিই আমাদিগকে কৃতকার্য্য করিবেন; অতএব তাঁহার দাস আমরা উঠিয়া গাঁথিব; কিন্তু যিরূশালেমে তোমাদের কোন অংশ কি অধিকার কি স্মৃতিচিহ্ন নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন আমি উত্তর করিয়া তাহাদিগকে কহিলাম, যিনি স্বর্গের ঈশ্বর, তিনিই আমাদিগকে কৃতকার্য করিবেন; অতএব তাঁহার দাস আমরা উঠিয়া গাঁথিব; কিন্তু যিরূশালেমে তোমাদের কোন অংশ কি অধিকার কি স্মৃতিচিহ্ন নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি উত্তরে তাদের বললাম, “স্বর্গের ঈশ্বর আমাদের সফলতা দান করবেন। আমরা, তাঁর দাসেরা, আবার দেয়াল গাঁথব, কিন্তু যিরূশালেমে আপনাদের কোন সম্পত্তি, কোন দাবি কিম্বা কোন অধিকার নেই।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি জবাবে তাদের বললাম, “বেহেশতের আল্লাহ্‌ আমাদের সফলতা দান করবেন। আমরা, তাঁর গোলামেরা, আবার দেয়াল গাঁথব, কিন্তু জেরুজালেমে আপনাদের কোন সম্পত্তি, কোন দাবি কিংবা কোন অধিকার নেই।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তাদের বললাম, স্বর্গের ঈশ্বর আমাদের সফলতা দেবেন। আমরা তাঁর দাস। আমরা পুনর্নির্মাণের কাজ করতে চলেছি। কিন্তু জেরুশালেমের কোন অংশে তোমাদের কোন দাবী নেই বা ঐতিহ্যগত কোন অধিকারও নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন আমি তাদের বললাম: “আমরা, ঈশ্বরের সেবকরা, এই শহর আবার গড়ে তুলবো| একাজে সফল হতে স্বর্গের ঈশ্বর আমাদের সাহায্য করবেন| তোমাদের পরিবারের কেউ জেরুশালেমে বাস করেনি| তোমরা কেউ আমাদের একাজে সাহায্য করতে পারবে না| এ ভূখণ্ডের সামান্যতম অংশও তোমাদের নয়| এখানে থাকার তোমাদের কোন অধিকার নেই|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন আমি উত্তরে তাদেরকে বললাম, “যিনি স্বর্গের ঈশ্বর, তিনিই আমাদেরকে সফল করবেন; অতএব তাঁর দাস আমরা উঠে গাঁথব; কিন্তু যিরূশালেমে তোমাদের কোনো অংশ কি অধিকার কি স্মৃতিচিহ্ন নেই।”