Nehemiah 2:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বাদশাহ্র পাশে তাঁর রাণী উপবিষ্টা ছিলেন— আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার যাত্রা কতদিনের জন্য হবে? আর কবে ফিরে আসবে? এভাবে বাদশাহ্ সন্তুষ্ট হয়ে আমাকে বিদায় করলেন, আর আমি তার কাছে সময় নির্ধারণ করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন রাজা, যাঁর পাশে রানিও বসেছিলেন, আমাকে জিজ্ঞাসা করলেন, “তোমার যেতে কয়দিন লাগবে আর কবেই বা তুমি ফিরে আসবে?” রাজা সন্তুষ্ট হয়ে আমাকে পাঠালেন আর আমি একটি সময়ের কথা বললাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন রাজা—রাজমহিষীও তাঁহার পার্শ্বে উপবিষ্টা ছিলেন—আমাকে জিজ্ঞাসা করিলেন, তোমার যাত্রা কত দিনের জন্য হইবে? আর কবে ফিরিয়া আসিবে? এইরূপে রাজা সন্তুষ্ট হইয়া আমাকে বিদায় করিলেন, আর আমি তাঁহার কাছে সময় নিরূপণ করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন রাজা রাজমহিষীও তাঁহার পার্শ্বে উপবিষ্টা ছিলেন আমাকে জিজ্ঞাসা করিলেন, তোমার যাত্রা কতদিনের জন্য হইবে? আর কবে ফিরিয়া আসিবে? এইরূপে রাজা সন্তুষ্ট হইয়া আমাকে বিদায় করিলেন, আর আমি তাহার কাছে সময় নিরূপণ করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজার পাশে রাণীও বসে ছিলেন। রাজা আমাকে জিজ্ঞাসা করলেন, “তোমার যেতে কতদিন লাগবে, আর কবেই বা তুমি ফিরে আসবে?” আমি একটা সময়ের কথা বললে পর রাজা সন্তুষ্ট হয়ে আমাকে যাবার অনুমতি দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্র পাশে রাণীও বসে ছিলেন। বাদশাহ্ আমাকে জিজ্ঞাসা করলেন, “তোমার যেতে কতদিন লাগবে, আর কবেই বা তুমি ফিরে আসবে?” আমি একটা সময়ের কথা বললে পর বাদশাহ্ সন্তুষ্ট হয়ে আমাকে যাবার অনুমতি দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজার পাশে বসেছিলেন রাজমহিষী। রাজা আমাকে প্রশ্ন করলেন, তোমার এই যাত্রায় কতদিন লাগবে আর কবে তুমি ফিরে আসবে? আমি রাজাকে আমার প্রত্যাবর্তনের সময় জানালাম। তিনি প্রসন্ন হয়ে আমাকে যাবার অনুমতি দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মহারাজের পাশেই রাণী বসেছিলেন| তাঁরা দুজন আমাকে জিজ্ঞেস করলেন, “তোমার এই সফরের জন্য কত সময় লাগবে? কবে আবার তুমি এখানে এসে পৌঁছতে পারবে?” রাজা যেহেতু আমায় খুশি মনে বিদায় দিলেন, আমি তাঁকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে আসার প্রতিশ্রুতি দিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন রাজা-রাণীও তাঁর পাশে বসে ছিলেন-আমাকে জিজ্ঞাসা করলেন, “তোমার যেতে কতদিন লাগবে? আর কবে ফিরে আসবে?” এই ভাবে রাজা খুশি হয়ে আমাকে বিদায় দিলেন, আর আমি তার কাছে দিন জানালাম।