Nehemiah 3:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের কাছে হরূমফের পুত্র যিদায় তার বাড়ির সম্মুখে মেরামত করলো। তার কাছে হশব্নিয়ের পুত্র হটুশ মেরামত করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার পরের অংশটি মেরামত করল হরূমফের ছেলে যিদায়। এই অংশটি তাঁর বাড়ির সামনে ছিল, এবং তাঁর পরের অংশটি হশব্নিয়ের ছেলে হটূশ মেরামত করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের নিকটে হরূমফের পুত্র যিদায় আপন গৃহের সম্মুখে মেরামৎ করিল। তাহার নিকটে হশব্নিয়ের পুত্র হটুশ মেরামৎ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের নিকটে হরূমফের পুত্র যিদায় আপন গৃহের সম্মুখে মেরামত করিল। তাহার নিকটে হশব্নিয়ের পুত্র হটুশ মেরামত করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার পরের অংশটা মেরামত করল হরূমফের ছেলে যিদায়। এই অংশটা ছিল তার বাড়ীর কাছে। তার পরের অংশটা হশব্নিয়ের ছেলে হটুশ মেরামত করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার পরের অংশটা মেরামত করল হরূমফের ছেলে যিদায়। এই অংশটা ছিল তার বাড়ীর কাছে। তার পরের অংশটা হশব্নিয়ের ছেলে হটুশ মেরামত করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার সংলগ্ন অংশ হরূমফের পুত্র যিদায় তাঁর গৃহের বিপরীত দিক মেরামত করলেন আর তার পরবর্তী অংশ হশ্বনিয়ের পুত্র হটুশ মেরামত করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর হরূমফের পুত্র যিদায় একেবারে নিজের বাড়ির উলেটাদিক পর্যন্ত দেওয়ালটি বানালো| পরের অংশটি বানালো হশব্নিয়ের পুত্র হটুশ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের কাছে হরূমফের ছেলে যিদায় নিজের বাড়ির সামনে সারাই করল। তার কাছে হশব্নিয়ের ছেলে হটুশ সারাই করল।