Nehemiah 3:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হানূন এবং সাহোন-নিবাসীরা উপত্যকা-দ্বার মেরামত করলো; তারা তা গাঁথল এবং তার কবাট স্থাপন করলো, আর খিল ও অর্গল দিল; এবং সার-দ্বার পর্যন্ত প্রাচীরের এক হাজার হাত মেরামত করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হানূন এবং সানোহ নিবাসীরা উপত্যকার দ্বার মেরামত করল। তারা তার দরজা, খিল আর হুড়কাগুলি লাগাল। তারা সার-দ্বার পর্যন্ত 1,000 হাত প্রাচীরও মেরামত করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হানূন এবং সানোহ-নিবাসীরা উপত্যকার দ্বার মেরামৎ করিল; তাহারা তাহা গাঁথিল, এবং তাহার কবাট স্থাপন করিল, আর খিল ও অর্গল দিল; এবং সার-দ্বার পর্য্যন্ত প্রাচীরের এক সহস্র হস্ত [মেরামৎ করিল]।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হানূন এবং সানোহ-নিবাসীরা উপত্যকা-দ্বার মেরামত করিল; তাহারা তাহা গাঁথিল, এবং তাহার কবাট স্থাপন করিল, আর খিল ও অর্গল দিল; এবং সার-দ্বার পর্যন্ত প্রাচীরের এক সহস্র হস্ত [মেরামত করিল]।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উপত্যকা-ফটকটা মেরামত করল হানূন ও সানোহের বাসিন্দারা। তারা তার দরজা, খিল, ও হুড়কাগুলো লাগাল। তারা সার-ফটক পর্যন্ত দেয়ালের এক হাজার হাত জায়গাও মেরামত করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
উপত্যকা-দরজাটা মেরামত করল হানূন ও সানোহের বাসিন্দারা। তারা তার দরজা, খিল, ও হুড়কাগুলো লাগাল। তারা সার-দরজা পর্যন্ত দেয়ালের এক হাজার হাত জায়গাও মেরামত করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হানুন আর সানোহ নিবাসীরা উপত্যকার দ্বার মেরামত করেছিল। তারা সেটি পুনর্নির্মাণ করেছিল, তার দরজা, খিল আর ছিটকিনি যথাস্থানে স্থাপন করেছিল। তারা সার দ্বার পর্যন্ত একহাজার হাত প্রাচীর মেরামত করেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হানূন নামে এক ব্যক্তি এবং সানোহের লোকরা উপত্যকার ফটকটি মেরামৎ করল| তারা দরজাটি কব্জার ওপর বসিয়ে তাতে তালা-চাবি দিল এবং ছাইগাদা-ফটক পর্যন্ত 500 গজ দেওয়াল মেরামৎ করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হানূন ও সানোহের বাসিন্দারা উপত্যকার দরজা সারাই করল; তারা তা গাঁথল এবং তার দরজা স্থাপন করল, আর খিল ও হুড়কো দিল এবং সার দরজা পর্যন্ত দেওয়ালের এক হাজার হাত সারাই করল।